TRENDING:

একটা নয় দু‘টো নয়, বাড়িতেই বাস করছিল ২৪ টি গোখরো সাপ!

Last Updated:

বাড়িতেও রইল না নিরাপত্তার আশ্রয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: দুধ কলা দিয়ে কালসাপ পোষা এটা একটা জনপ্রিয় প্রবাদ ৷ যা ঘটনার সাক্ষী হয়ে রইল চট্টগ্রামের রাউজান এলাকা তাতে এই প্রবাদও ফেল মেরে যাবে ৷ একটা নয় দু‘টো নয় একেবারে উদ্ধার হল ২৪ টি সাপ ৷
advertisement

তাও কোনও পরিত্যক্ত এলাকা থেকে নয় একেবারে একজনের বাড়ি থেকে এই পরিমাণে সাপের বাচ্চা উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ চট্টগ্রামের পাহাড়তলি এলাকার আহমেদ খাঁ নামের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই সাপ ৷

বাড়ির ইঁদুরের গর্তে প্রথম একটি সাপের বাচ্চা দেখতে পান বাড়ির বাসিন্দারা ৷ সেই সাপটিকে ধরার জন্য তাঁরা সাপুড়েকে খবর পাঠান ৷ সে আসার পরই শুরু হয় চমক ৷ ইঁদুরের গর্ত থেকে একে একে বেরোতে থাকে সাপের বাচ্চা ৷

advertisement

আরও পড়ুন - #MeToo: যৌন নির্যাতন থেকে ধর্ষণ একের পর এক অভিযোগে কোনঠাসা তারকারা

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

এই উদ্ধারকাজ দেখতে জমে যায় ভিড় ৷ মোট ২৪ টি গোখরো সাপ উদ্ধার হয় ৷ গোটা ঘটনার পর এলাকায় একটা ভয়ের পরিবেশ রয়েছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
একটা নয় দু‘টো নয়, বাড়িতেই বাস করছিল ২৪ টি গোখরো সাপ!