TRENDING:

Howrah news: বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ মহিলার! এর পর যা ঘটল, মনে হবে অবিশ্বাস্য

Last Updated:

মহিলাকে উদ্ধার করে ওই নৌকায় করেই পাড়ে নিয়ে আসা হয়৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসেই মহিলাকে হাসপাতালে নিয়ে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালি: ঠা ঠা রোদ। এমনিতেই ফাঁকা বালি ব্রিজ। এরই মধ্যে কিছুটা হন্তদন্ত হয়েই দক্ষিণেশ্বরের দিক থেকে সেতুর ফুটপাথ ধরে হেঁটে এলেন এক মহিলা৷ এই পর্যন্ত ঠিকই ছিল৷ কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই হাতের ব্যাগ এবং জুতো ফুটপাথের উপরে খুলে রেখেই গঙ্গায় রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেন তিনি৷
বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ মহিলার৷
বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ মহিলার৷
advertisement

কিন্তু কথায় বলে রাখে হরি মারে কে! মহিলা যখন গঙ্গায় ঝাঁপ দেন, সেই সময় ভাঁটা চলছিল৷ মহিলা জলের মধ্যে যে জায়গায় গিয়ে পড়েন, তার কাছাকাছি ছিল দুটি মাছ ধরার নৌকাও৷ মহিলাকে জলে পড়তে দেখেই তাঁকে উদ্ধারে এগিয়ে আসে নৌকা দুটি৷ তার উপর মহিলা সাঁতারও জানতেন৷ ফলে স্বাভাবিক প্রবৃত্তিতেই ভেসে থাকেন তিনি৷ সেই সুযোগেই নৌকায় থাকা জেলেরা ওই মহিলাকে উদ্ধার করেন৷

advertisement

আরও পড়ুন : বিকেলেও বাজার করে ফিরেছেন হাসিমুখে, পরদিন ঘর খুলতেই হাড়হিম...! হতবাক গোটা এলাকা 

মহিলাকে উদ্ধার করে ওই নৌকায় করেই পাড়ে নিয়ে আসা হয়৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসেই মহিলাকে হাসপাতালে নিয়ে যায়৷ ব্রিজের উপর থেকে উদ্ধার করা হয় মহিলার ব্যাগ এবং জুতো৷ সেই ব্যাগের ভিতর থেকে মেলে মহিলার পরিবার এবং আত্মীয়দের ফোন নম্বর৷ খবর দেওয়া হয় তাঁর বাড়িতে৷

advertisement

মহিলার পরিবারের সদস্যরা এসে জানান, পারিবারিক অশান্তির কারণেই ওই মহিলা গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন৷ এর পরে মহিলাকে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

যদিও এই ঘটনায় বালি ব্রিজের নজরদারি নিয়ে পুলিশের উদ্বেগ বেড়েছে৷ কারণ সারাদিনই সেতুর ফুটপাথ ধরে বহু মানুষ যাতায়াত করেন৷ বিকেল, সন্ধ্যার পর অনেক সেতুর ফুটপাথে দাঁড়িয়ে গল্প করেন, আড্ডাও মারেন৷ এ দিনের ঘটনার পর সেতুতে নজরদারি আরও বাড়ানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah news: বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ মহিলার! এর পর যা ঘটল, মনে হবে অবিশ্বাস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল