TRENDING:

তিন বছর বয়সেই বিয়ে স্থির ! ২০ বছর পর জানতে পেরে আত্মহত্যার চেষ্টা তরুণীর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#যোধপুর: তিন বছর বয়সে যখন খেলাধুলা করার কথা ! ঠিক সেই সময়ই স্থির হয়ে গিয়েছিল দিব্যা চৌধুরির ভাগ্য ৷ বড় হয়ে মেয়ে কাকে বিয়ে করবে ? সেই সিদ্ধান্ত মেয়ের তিন বছর বয়সেই নিয়ে নিয়েছিলেন দিব্যার মা-বাবা ৷ আর সেই সিদ্ধান্তর জেরেই নিজের মেয়েকে প্রায় মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিলেন তাঁরা ৷
advertisement

ঘটনাটি ঘটেছে যোধপুরে ৷ দিব্যার যখন তিন বছর বয়স ৷ সেই সময়ই জীভরাজ বলে একটি ছেলের সঙ্গে মেয়ের বিয়ে স্থির করেন দিব্যার মা বাবা ৷ কিন্তু বিয়ে কি ? সেই বিষয়টি একেবারেই অজানা ছিল দিব্যার কাছে ৷ তাই বিয়ে স্থির হলেও হেসে খেলেই দিন কাটছিল দিব্যার ৷ কিন্তু দিব্যার বয়স ২০-র কোঠা পেরোতেই শুরু হল সমস্যা ৷ জীভরাজের বাড়ি থেকে বিয়ের জন্য চাপ আসতে লাগল ৷ শুধু জীভরাজের বাড়ি থেকেই নয় ৷ গ্রাম পঞ্চায়েত থেকেও বিয়ের জন্য চাপ আসতে লাগল দিব্যার উপর ৷ কিন্তু সেই বিয়েতে অরাজি হওয়াতেই দিব্যাকে ১৫ লক্ষ টাকা জরিমানা দিতে বলেন গ্রামের মোড়ল ৷ মানসিক চাপ সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ হয় সে ৷

advertisement

আরও পড়ুন:  পাক সেনার সদর দফতরে হামলা ভারতের

জীভরাজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন দিব্যা ৷ কিন্তু এতে সমস্যা আরও বাড়ে ৷ থানায় অভিযোগ দায়েরের খবর পেতেই গ্রামের মোড়লরা চড়াও হন দিব্যার উপর ৷ ১৫ লক্ষ টাকা থেকে জরিমানা বাড়িয়ে ২০ লক্ষ টাকা ধার্য করা হয় ৷ একইসঙ্গে গ্রামের সকল ব্যক্তির সামনে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয় দিব্যা এবং তাঁর পরিবারকে ৷ পাশাপাশি পাল্লা দিয়ে জীভরাজের বাড়ি থেকে বাড়ে বিয়ের চাপও ৷ অবশেষে, সোমবার রাতে দিব্যা ফের থানার দ্বারস্থ হন ৷ সেখানে গিয়ে সমস্যা থেকে রেহাই পেতে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন দিব্যা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

দিব্যা বলেন, ‘আমি খুব ভয় পেয়ে গিয়েছি ৷ আমি জীবনে সসম্মানে নিজের পায়ে দাঁড়াতে চাই ৷ কিন্তু পুলিশ এই ঘটনার তদন্তে ঢিলেমি দিচ্ছে ৷ তাই আর কোনও উপায় না দেখে আমি বিষ খেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিই ৷’

বাংলা খবর/ খবর/দেশ/
তিন বছর বয়সেই বিয়ে স্থির ! ২০ বছর পর জানতে পেরে আত্মহত্যার চেষ্টা তরুণীর