২ লক্ষ টাকার বিল বাকি থাকায় বৃহস্পতিবার রাতেই অফিসের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। শুক্রবার মিটারের রিডিং নিতে গিয়েছিলেন বিদ্যুৎ কর্মীরা। ছিলেন দুই ইঞ্জিনিয়ারও। তখনই দু’পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। অভিযোগ, বিদ্যুৎ কর্মীদের মারধর করা ও দুই ইঞ্জিনিয়ারকে আটকে রাখা হয়।
আরও পড়ুন
খাবারের মান যাচাইয়ে ডেকার্স লেনে কলকাতা পুরসভার বিশেষ অভিযান
advertisement
পুলিশ গিয়ে আক্রান্তদের উদ্ধার করে। ঘটনার পর কাটোয়া থানায় অভিযোগ দায়ের করে পর্ষদ। অভিযোগ অস্বীকার করেছে বিএসএনএল কর্তৃপক্ষ। ঘটনার জেরে কাটোয়া জুড়ে বিপর্যস্ত ইন্টারনেট ও মোবাইল পরিষেবা।
Location :
First Published :
Mar 23, 2018 6:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাটোয়ায় বিপর্যস্ত ইন্টারনেট ও মোবাইল পরিষেবা, সংঘর্ষে বিএসএনএল-রাজ্য বিদ্যুৎপর্ষদ কর্মীরা
