TRENDING:

নববর্ষ যাপন: কোয়ারেন্টাইন থেকে লকডাউন, বাঙালির এবারের বর্ষ পালন !

Last Updated:

লকডাউন ৷ কোয়ারেন্টাইন ৷ করোনা ভাইরাস ৷ অনলাইন ৷ ওয়ার্ক ফ্রম হোম ৷ মাস্ক ৷ স্যানিটাইজার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লকডাউন ৷ কোয়ারেন্টাইন ৷ করোনা ভাইরাস ৷ অনলাইন ৷ ওয়ার্ক ফ্রম হোম ৷ মাস্ক ৷ স্যানিটাইজার ৷ সোশ্যাল ডিসটেন্স ৷ বাংলা নববর্ষ শুরুর আগে বাঙালির ঘরে ঘরে, মুখে মুখে সব ইংরেজি শব্দ ৷ আর এ শব্দ শুধুই সামান্য শব্দ নয়, শব্দের পিছনে হাহাকার, মৃত্যু মিছিল ৷ যে মিছিলের ভিড় বিশ্বজুড়ে বেড়েই চলেছে ৷ কান্না বাড়ছে ৷ খিদে বাড়ছে ৷ অভাব, অনটন, অনিশ্চিয়তাও সঙ্গে বাড়ছে ৷ প্রকৃতির কাছে আজ ‘উন্নত’ মানুষ বড্ড অসহায় ৷ এরই মাঝে নববর্ষের উদযাপন সাজে বাঙালির ?
advertisement

না, হয়তো সাজে না ৷ আড়ম্বর সাজে না ৷ সাজগোজ সাজে না ৷ বাঙালিয়ানার দোহাই দিয়ে পাত পেড়ে খাওয়া-দাওয়া সাজে না ৷ তবে এখানেই তো চ্যালেঞ্জ ৷ সব বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার নামই তো জীবন আসলে ৷ আর বাঙালি তো নিজের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আপডেট করেই চলেছে ৷ তবে শুধুই প্রযুক্তির আপডেট নয়, বরং সুস্থ থাকার প্রার্থনার সঙ্গে পরিবেশকে ভালো রাখার দায়িত্বটাও কাঁধে নেওয়ার সময় এসেছে ৷ পরিবেশ ভালো থাকলে, আমরাও থাকব ভালো ৷ এবার এটা বুঝে নেওয়ারও সময় এসেছে ৷ তাই নিজেদের সুস্থ থাকার প্রার্থনার সঙ্গে সঙ্গে, পরিবেশকে ভালো রাখার দায়িত্বটাও না হয় নিয়ে নেওয়া যাক  ৷ না হয় বাংলা নববর্ষের এটাই হোক রেজেলিউশন !

advertisement

নতুন ভোর নিয়ে আসুক ১৪২৭ ৷ মুছে যাক বিশ্ব জুড়ে ব্যধি ৷ ফের শুরু হোক সুস্থতার কোলাহল ৷  কালো গহ্বরে ঢুকে যাক মারণ ভাইরাস করোনা ৷ গোটা বিশ্ব চোখ মেলুক এক নতুন সকালে ৷ নতুন বছরের সূর্যাদয়ের সঙ্গে এই প্রার্থনা তো আমরা করতেই পারি ৷ চাইতেই তো পারি নিজের, পরিবারের, প্রতিবেশী, শহর পেরিয়ে গ্রাম, দেশ পেরিয়ে গোটা বিশ্বের সুস্থতা ৷

advertisement

হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামে সকাল সকালই ছড়িয়ে পড়ুক না হয়, নতুন বছরের পজিটিভিটি ৷ নিজেদের ভালো থাকা ও পৃথিবীকে ভালো রাখার বার্তা ৷ এভাবেই ছড়িয়ে পড়ুক এক আশার আলো ৷ একদিন ঝড় থামবে.... বিপর্যয় কাটিয়ে ‘সুস্থ’ হবে নতুন বছর ৷ সুস্থ হবে বিশ্ব৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক! উদ্ধারে সেভেন ব্যাটালিয়ন, ২০ ঘণ্টা পর মিলল দেহ
আরও দেখুন

পাঠকদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা...সুস্থ থাকুন, সচেতন থাকুন....

advertisement

বাংলা খবর/ খবর/ফিচার/
নববর্ষ যাপন: কোয়ারেন্টাইন থেকে লকডাউন, বাঙালির এবারের বর্ষ পালন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল