TRENDING:

Viral Video: চলছে স্যালাইন! হাসপাতালে ভর্তি হয়ে এসব কী করলেন রাখি সাওয়ান্ত? ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: হাসপাতালে ভর্তি রাখি সাওয়ান্ত! কিন্তু হাতে স্যালাইন লাগাতেই এসব কী শুরু করলেন তিনি? মাথা ঠিক আছে তো? ভাইরাল ভিডিও অবাক করবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  রাখি সাওয়ান্ত। বলিউডের এই নায়িকাকে চেনেন না এমন মানুষ মেলা মুশকিল। না, রাখিকে আজকাল আর তেমন ভাবে ছবিতে দেখা যায় না! কিন্তু রাখি চর্চায় আসেন না এমন দিন বোধহয় নেই। সব সময় কিছু না কিছু নিয়ে চর্চাতে তিনি থাকবেনই। এই যেমন বিগবসের ঘরে নিজের স্বামীর পরিচয় দিয়ে রিতেশকে নিয়ে এলেন। কে সেই রিতেশ, তা কেউ জানে না। বিগবস শেষ হতেই রাখি জানালেন রিতেশের সঙ্গে তাঁর আর সম্পর্ক নেই। রিতেশ খুব খারাপ।
advertisement

যাই হোক গেল। কিন্তু রাখি কী চুপ থাকার পাত্রী। ফের একটি বয়ফ্রেন্ড জুটিয়ে ফেলেছেন তিনি। সর্বক্ষণ এখন রাখি তাঁর প্রেমিক আদিলের সঙ্গেই থাকেন। সলমন খান বলেছিলেন রাখি হল বলিউডের এন্টারটেইনমেন্টের সেরা। তা বলতেই হবে। না হলে রাখি যা করেন তা আর কারও পক্ষে সম্ভব না। কখনও দেখা যায় মাথায় রং বেরঙের চুল লাগিয়ে রাস্তায় নাচছেন। কখনও মিকা সিংয়ের গালে চুমু খাচ্ছেন। এসব চলতেই আছে। তবে এবার তিনি যা করলেন তা সবকিছুকে হার মানাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

সম্প্রতি শরীরের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি রাখি। অপারেশন হবে। কিসের তা তিনি জানাননি। হাসপাতালে রাখির হাতে স্যালাইন লাগানো। সেই অবস্থাতেই তুমুল নাচ জুড়লেন রাখি। না দেখলে বিশ্বাস হবে না। কখনও বেডে ঝাপাচ্ছেন। আবার কখনও হাতে স্যালাইন নিয়েই উঠে যাচ্ছেন আদিলের কোলে। এই ভিডিও দেখা মাত্র হেসে মাত করেছেন নেটিজেনরা। বহু মানুষ কমেন্ট করেছেন। অনেকে রাখির সুস্থতা কামনা করেছেন। অনেকে বলছেন, আপনি মানসিক ভাবে সেরে উঠুন। তুমুল ভাইরাল ভিডিও !

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: চলছে স্যালাইন! হাসপাতালে ভর্তি হয়ে এসব কী করলেন রাখি সাওয়ান্ত? ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল