TRENDING:

সলমনের টিউবলাইটে শাহরুখ, ছবি শেয়ার করলেন পরিচালক কবীর

Last Updated:

গুঞ্জনে ছিল, পরিচালক কবীর খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এ দেখা যেতে পারে শাহরুখকে ৷ তবে এই নিয়ে সলমনও যেমন মুখ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গুঞ্জনে ছিল, পরিচালক কবীর খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এ দেখা যেতে পারে শাহরুখকে ৷ তবে এই নিয়ে সলমনও যেমন মুখ খোলেননি, তেমনি মুখ খোলেননি শাহরুখ খানও ৷ তবে এবার এই গুঞ্জনে শিলমোহর দিলেন খোদ পরিচালক কবীর খান ৷ ইনস্টাগ্রামে শেয়ার করলেন শাহরুখের টিউবলাইট লুক !
advertisement

পরিচালক কবীর খান ট্যুইটারে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘কলেজে পড়তে ক্লাস নোট নিতাম ৷ সেই শাহরুখই এখন আমার ছবিতে কেমিও৷ একই ছবিতে দুই খান !’

প্রায় ৯ বছর পর একসঙ্গে নাকি অভিনয় করতে চলেছেন এই দুই খান !

গপ্পোটা হল, তুমুল ব্যস্ততায় চলছে কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবির শ্যুটিং ৷ আর এই ছবিতেই নাকি কেমিও চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে ! প্রথমে এই চরিত্রে জন্য পরিচালক কবীর ঠিক করেছিলেন শত্রুঘ্ন সিনহাকে ৷ তবে শোনা যাচ্ছে শাহরুখ খানের নামই বার বার উঠে আসছে ৷

advertisement

বছর দশেক আগে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে তুমুল বচসা শুরু হয়েছিল শাহরুখ ও সলমন খানের মধ্যে ৷ সই বচসা থেকেই শুরিু হয়েছিল শত্রুতা ৷ তবে ২০০৬ সাল থেকে ধীরে ধীরে বরফ গলতে শুরু করে দু’জনের সম্পর্কে ৷ ফারহা খানের ছবি ওম শান্তি ওম-এ দেখা যায় দুই খানকে ৷ গত বছর বিগবসে এসে সলমনকে পাশে নিয়ে দিলওয়ালে ছবির প্রোমোশনও সেরে ফেলেন শাহরুখ ৷ আর এবার শোনা গিয়েছে, একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন দুইখান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

দু’জনে একসঙ্গে মিলে শেষবার জুটি বেঁধেছিলেন রাকেশ রোশনের ছবি করণ অর্জুন-এ ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনের টিউবলাইটে শাহরুখ, ছবি শেয়ার করলেন পরিচালক কবীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল