TRENDING:

Sayak Chakraborty: ৭ বছর পর আবার সেই পুরনো নায়িকার সঙ্গেই ‘সংসার’ পাতছেন সায়ক চক্রবর্তী

Last Updated:

Sayak Chakraborty: আসছে নতুন ধারাবাহিক ‘কাঞ্চি’ । এখানেই দেখা যাবে সায়ককে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শোনা গিয়েছিল ‘শ্রী কৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে মীরা’র দাদার চরিত্রে তিনিই এন্ট্রি নিতে চলেছেন । কিন্তু ডেটের অপ্রতুলতার কারণে আপাতত সেই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty) । আর তার বদলে তিনি এখন আসতে চলেছেন আকাশ আটের ‘কাঞ্চি’ ধারাবাহিকের প্রধান নেগেটিভ চরিত্র হিসাবে ।
advertisement

আগামী ৩০ অগাস্ট অর্থাৎ সোমবার থেকে আকাশ আটে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘কাঞ্চি’ । এক পাহাড়ি ঝোরার মতো সরল, চঞ্চল, প্রাণবন্ত মেয়ে কাঞ্চির গল্পই বলা হবে এই ধারাবাহিকে । মণীশ ঘোষের পরিচালনায় সেই ধারাবাহিকে সায়ককে দেখা যাবে ‘অভ্র’ চরিত্রটিতে । যে এই ধারাবাহিকের প্রধান নেগেটিভ চরিত্র ।

বিগত বেশ কয়েকটি ধারাবাহিকেই নেগেটিভ চরিত্র করে দারুণ সাফল্য পেয়েছেন সায়ক । তিনি নিজেই বলেন, তাঁর নেগেটিভ চরিত্র করতে বেশ ভাল লাগে । এই রকম চরিত্রে অনেক শেডস থাকে, অভিনয়েরও অনেক স্কোপ থাকে । তাই পর্দায় দুষ্টু চরিত্র করতে তাঁর কোনও আপত্তি নেই । ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘কাদম্বিনী’তে নেগেটিভ চরিত্র করেছিলেন তিনি । বর্তমানে ‘সাঁঝের বাতি’তে ‘গ্যারি’ চরিত্রটি করছেন । এটিও নেগেটিভ চরিত্র ।

advertisement

সায়ক জানালেন, ‘কাঞ্চি’তে তিনি, তাঁর স্ত্রী ও তাঁর বাবা, তিনটি নেগেটিভ চরিত্র রয়েছে । এই ধারাবাহিকে তিনি ৭ বছর পর জুটি বাঁধছেন আয়েশা ভট্টাচার্যের সঙ্গে । যাঁর সঙ্গে ২০১৪ সালে তাঁর প্রথম ধারাবাহিক ‘বয়েই গেল’তে অভিনয় করেছিলেন তিনি । ধারাবাহিকের হিরোর চরিত্রটি করছেন ওমি মুখোপাধ্যায় । দুই নায়িকার মধ্যে একজন সৌমি পাল ও অন্যজন নবাগতা কথাকলি চক্রবর্তী ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

ছবির গল্পে হিরো প্রেমে পড়ে এক পাহাড়ি কন্যার । তাঁকে বিয়ে করে সে । কিন্তু এই বিয়ে মেনে নেয় না তাঁর পরিবার । সে তাই পাহাড়েই ঘর বাঁধে । তাঁদের একটা মেয়েও হয় । এই সময় হিরোর মা পুরনো সব রাগ ভুলে ছেলে-বৌমা’কে বাড়ি ফিরে আসতে বলেন । কিন্তু ফেরার পথে ঘটে যায় এক মারাত্মক দুর্ঘটনা । অ্যাক্সিডেন্টে মারা যায় হিরোইন (সৌমি পাল) । ছোট্ট সেই মেয়েটিকে উদ্ধার করে নিজের কাছে নিয়ে আসে কাঞ্চি । এর বহু বছর পর সে জানতে পারে মেয়েটির আসল পরিবার তাকে ফিরে পেতে চায় । শিশুটিকে নিয়ে সে শহরে আসে । বাড়ির সকলেই তাঁকে সেই পাহাড়ি বৌমা ভেবে ভুল করে । মেয়েটির সঙ্গে মায়ার টানে সে কাউকে কিছুই বলতে পারে না । এ ভাবেই এগিয়ে চলবে ধারাবাহিকের গল্প ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sayak Chakraborty: ৭ বছর পর আবার সেই পুরনো নায়িকার সঙ্গেই ‘সংসার’ পাতছেন সায়ক চক্রবর্তী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল