TRENDING:

বিরাট চমক! ‘নতুন বউ’ টলি নায়িকা সায়ন্তিকা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত সাত-আট বছরের সম্পর্ক ৷ ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘টার্গেট: দ্য ফাইনাল মিশন’৷ সেই ছবিতেই নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করেন জয় মুখোপাধ্যায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ সেই থেকে বন্ধুত্ব শুরু ৷ এরপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে সম্পর্কে পরিণতি পায় ৷
advertisement

একের পর এক বড় বড় ছবির অফার পেতে শুরু করেন সায়ন্তিকা ৷ বড় ব্যানারের ছবিতে দেখা যায় তাঁকে ৷ অন্যদিকে, জয়ের কেরিয়ার ততোটা জমকালো ছিল না বিলকুল ৷ কেরিয়ারের দৌড়ে জয়কে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে রয়েছেন সায়ন্তিকা। বেশ কিছু মূল ধারার ছবি— ‘কেলোর কীর্তি’, ‘অভিমান’, ‘আমি যে কে তোমার’ ছাড়াও সম্প্রতি ‘উমা’-তেও নজর কেড়েছেন তিনি। তাঁর কেরিয়ার গ্রাফ গত দু’বছর ধরেই বেশ ঊর্ধমুখী। তবে, জয়ের কেরিয়ার থমকে গিয়েছে ৷ দীর্ঘ দিন ধরেই তাঁদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিল। ইদানীং জয়ের নানা আচরণ ও ব্যবহারে সেই প্রেমে ফাটল ধরে। তার পর থেকেই নানা ভাবে জয় তাঁকে উত্যক্ত করছিলেন বলে সায়ন্তিকার অভিযোগ।

advertisement

আর এক রাতে রাস্তার মধ্যে নায়িকার গাড়ি আটকে তাঁর ম্যানেজারকে মারধর করার অভিযোগ উঠেছিল অভিনেতা জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন নায়িকা ৷ তবে, সেই অভিযোগ অস্বীকার করেছিলেন জয় ৷ অভিনেতার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অন্য আরেকজনের সঙ্গে সায়ন্তিকা সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যাচ্ছে ৷ আর এই সব খবরের মাঝেই বিরাট চমক দিলেন নায়িকা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

এক্কেবারে বাঙালি বধূর বেশে হাজির নায়িকা ৷ ইনস্টাগ্রামে এমনই একটি ছবি পোস্ট করলেন সায়ন্তিকা ৷ আসলে আজ ধনতেরাস ৷ সেই কথা মাথায় রেখেই এমন ছবি পোস্ট করেছেন তিনি ৷ আর সেই ছবি দেখে আপ্লুত নায়িকার ভক্তরা ৷ তাঁরা সায়ন্তিকাকে ধনতেরাসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ আবার কেউ লিখেছেন-‘নতুন বউ’ ৷ ভক্তরা তাঁর কেরিয়ারের উন্নতির সঙ্গে সঙ্গেই তাঁর চার হাত এক করার কথাও ভেবে চলেছেন ৷ তবে কবে নায়িকা বিয়ের পিঁড়িতে বসবেন, তা সময়ই বলবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিরাট চমক! ‘নতুন বউ’ টলি নায়িকা সায়ন্তিকা