TRENDING:

Viral Video: 'এই বন্ধুত্ব সারা জীবন মনে রাখব,' কৃষ্ণকলি ওরফে তিয়াসার সঙ্গে নাচতে নাচতে বললেন নিখিল ওরফে নীল, ভিডিও ভাইরাল

Last Updated:

সঙ্গে রয়েছেন নিখিল ওরফে নীল, অশোক ওরফে ভিভান এবং রাজীব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কৃষ্ণকলি-শ্যামাকে মেকআপ ছাড়া চেনা দায়৷ ত্বকের রং অনেকটাই চেপে দেওয়া হয় ধারাবাহিকে (Krishnakoli)৷ এখন যদিও কৃষ্ণকলি ওরফে তিয়াসা রায়ের আসল চেহারার সঙ্গে সকলেই প্রায় পরিচিত৷ খোলা চুলে তিয়াসা নাচছেন স্লো মোশনে৷ সঙ্গে রয়েছেন নিখিল ওরফে নীল, অশোক ওরফে ভিভান এবং রাজীব৷ সকলেই একসঙ্গে নাচছেন৷ গানটি অরিজিৎ সিং-এর জনপ্রিয় তেরা ইয়ার হু ম্যায়৷ অর্থাৎ তোমাদের বন্ধু আমি! এভাবেই বন্ধুত্বের কথা তুলে ধরছেন এই চার মূর্তি৷ আসলে ১০০০ পর্ব পেরিয়ে এগিয়ে চলেছে ধারাবাহিক কৃষ্ণকলি৷ তাই একে অন্যের সঙ্গে কাজ করছেন এতগুলো দিন ধরে৷ বন্ধুত্ব তো হওয়াই স্বাভাবিক৷ তিয়াসা-নীল প্রধান চরিত্রে খুবই জনপ্রিয়তা পেয়েছেন৷ এবার কী তাহলে সকলকে বিদায় জানানোর পালা? কেন নিখিল লিখছেন যে, এই বন্ধুত্ব চিরকাল মনে রাখব? এ নিয়ে জল্পনা শুরু হয়েছে (Viral Video)৷
advertisement

কৃষ্ণকলি সিরিয়ালটিতে এখন জল অনেক দূর গড়িয়েছে৷ কৃষ্ণকলির মেয়ে এবং হারিয়ে যাওয়া ছেলেও ফিরে এসেছে৷ তাদের সকলকে নিয়ে কৃষ্ণকলির ভরা সংসার৷ এরই মধ্যে ফিরে এসেছে কৃষ্ণকলির এক পুরনো শত্রু যে আক্রমণ চালায় নিখিলের উপর৷ এখন তারই প্রতিশোধ নিতে চায় কৃষ্ণকলি৷ এবং অন্যান্য লড়াইয়ের মতো এই লড়াইয়েও জিতে যাবে কৃষ্ণকলি, এটাই স্বাভাবিক৷ তবে কীভাবে চলবে তার লড়াই, সেটা দেখতে চায় দর্শক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

অন্যদিকে কৃষ্ণকলি ধারাবাহিক থেকে সম্ভবত শেষ হচ্ছে নিখিলের চরিত্র৷ কারণ ইতিমধ্যেই তিনি অন্য একটি সিরিয়ালে অভিনয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছেন৷ তার প্রোমোও শ্যুট হয়ে গিয়েছে বলে খবর৷ তাই শ্যামা ও নিখিলের জুটি ভেঙে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে৷ যদিও এর জন্য কৃষ্ণকলি ধারাবাহিক বন্ধ হবে বলে মনে হচ্ছে না৷ কিন্তু এর জন্যই হয়ত একসঙ্গে ভিডিও বানিয়েছেন তিয়াসা-নীল এবং নীল লিখছেন যে তিনি এই বন্ধুত্ব কোনও দিন ভুলবেন না৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: 'এই বন্ধুত্ব সারা জীবন মনে রাখব,' কৃষ্ণকলি ওরফে তিয়াসার সঙ্গে নাচতে নাচতে বললেন নিখিল ওরফে নীল, ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল