TRENDING:

কফি উইথ করণ-এ ডাক পাননি, টুইটে মজার ছলে খোঁচা তাপসীর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কফি উইথ করণ সিজন ৬ ছিল তরুণ, নতুন মুখের মেলা৷ শাহরুখ, সলমনদের মতো হেভিওয়েটদের জায়গায় সিজন জুড়ে দেখা গিয়েছে রাজকুমার রাও, ভূমি পেদনেকর, কৃতী শ্যানন, কার্তিক আরিয়ানদের মতো তরুণদের৷ তবে মন মর্জিয়া, পিঙ্ক, মুল্ক, নাম শাবানার মতো ছবিতে কাজ করা সত্ত্বেও ডাক পাননি তাপসী পান্নু৷
advertisement

আর তাপসী যে ব্যাপারটা বিশেষ ভালভাবে নেননি সেটা বুঝিয়ে দিলেন সুযোগ পেয়েই৷ প্রতি সিজনের মতো এবারও শেষ পর্ব ছিল অ্যাওয়ার্ড পর্ব৷ লাস্ট এপিসোড গেস্ট বীর দাস কফি উইথ করণ-এর সেটে অতিরিক্ত গোলাপি রঙের ব্যবহার নিয়ে তাপসীর ছবি পিঙ্ক নিয়ে মন্তব্য করেন৷ সেই টুইটের জবাবে তাপসী লেখেন, হাহাহাহা....যদিও তাপসী যোগ্যতাই হয়নি এবার করণের শো-এ ডাক পাওয়ার, কিন্তু তোমরা সবাই দারুণ মজার...এপিসোড দেখার অপেক্ষায় রয়েছি৷

advertisement

তাপসীর টুইটে কিছুটা চাপে পড়ে যান বীর৷ টুইট করে তাপসীর প্রশংসা করে বিষয়টা সামাল দিতে চান৷ যদিও তাপসী সেই টুইট হেসে উড়িয়ে দিয়েছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

শুধু তরুণরা নয়, এই সিজনে কফি কাউচে বসেছেন সারা আলি খান, জাহ্নবী কাপুর, ইশান খট্টর, অনন্যা পান্ডের মতো নিউকামাররাও৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কফি উইথ করণ-এ ডাক পাননি, টুইটে মজার ছলে খোঁচা তাপসীর