TRENDING:

প্রকাশ্যে রণবীরকে চুমু খেলেন তামান্না ভাটিয়া !

Last Updated:

একী করলেন তামান্না ! তবুও তামান্না না হয় অবুঝ মনে করে ফেলেছেন, তা বলে রণবীর সিংও চুপচাপ মেনে নিলেন !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একী করলেন তামান্না ! তবুও তামান্না না হয় অবুঝ মনে করে ফেলেছেন, তা বলে রণবীর সিংও চুপচাপ মেনে নিলেন ! গপ্পোটা তো সেখানেই ৷ এই না দীপিকা, দীপিকা বলে রণবীরে পাগলামি ৷ কথায় কথায়, দীপিকাকেই টেনে আনেন রণবীর ৷ আর এখন সেই তামান্না ভাটিয়ার সঙ্গে কম্মটা সেরে ফেললেন !
advertisement

গপ্পোটা শুরু একটা ছোটো চুমু দিয়েই ৷ কিন্তু নিন্দুকেরা বলছে, এই চুমুই পড়ে হতে পারে বারুদ !

কাণ্ডটা সম্প্রতি ঘটল, রণবীর সিংয়ের ‘রণবীর চিং’ বিজ্ঞাপনের প্রোমোশনে ৷ প্রথমে সব ঠিকই চলছিল ৷ পরিচালক রোহিত শেট্টিকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রণবীর সিং ৷ তারপর হঠাৎই রণবীরই নাকি তামান্নার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ল চুমু খাওয়ার ৷

advertisement

চুপচাপ চ্যালেঞ্জ লুফে নিয়ে তামান্নাও একেবারে রেডি ৷ প্রোমোশনের স্টেজে শুয়ে পড়লেন রণবীর ! আর তামান্না হাঁটু গেড়ে বসে, রণবীরের গালে খেলে চুমু ! পুরো ঘটনায় সবাই তো অবাক !

তবে নিন্দুকেরা মনে করছেন, এই চুমু না হয়ে দাঁড়ায় রণবীর-দীপিকার ঝামেলার কারণ ৷ দীপিকা এই ঘটনা জানলে, করবনে কী?

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

রোহিত শেট্টির সঙ্গে জুটি বাঁধছেন রণবীর সিং ৷ এ খবর বলিউডে ছড়িয়ে পড়তেই নানা কৌতুহল ৷ তাহলে কী এবার রণবীরকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন রোহিত ! সব কৌতুহলকে এক পাশে রেখে, প্রকাশ্যে এল সিনেমা নয়, এক নুডলসের বিজ্ঞাপনেই রণবীর সিং অভিনয় করতে চলেছেন ৷ আর এই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন রোহিত শেট্টি ! নুডলসের নাম ‘রণবীর চিং’ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রকাশ্যে রণবীরকে চুমু খেলেন তামান্না ভাটিয়া !