TRENDING:

Subhashree Ganguly: পশ্চিম এশিয়ায় আতঙ্ক-উত্তেজনা, ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী, কেমন আছেন তাঁরা? জানালেন রাজ

Last Updated:

ছেলের স্কুলের ছুটির অবসরে দুবাইয়ে পাড়ি দিয়েছিলেন শুভশ্রী! সঙ্গী ছোট্ট ইউভান! কিন্তু সফরের মাঝেই বিপত্তি! পশ্চিম এশিয়ায় ইত্তেজনা ছড়িয়ে পড়তেই বন্ধ বিমান চলাচল! ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে বাঙালি অভিনেত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ছেলের স্কুলে ছুটি! সেই সুযোগেই জমে উঠেছিল মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর ছেলে ইউভানের দুবাই-ট্রিপ! কিন্তু আচমকাই ছন্দপতন! সফরের মাঝেই বিপত্তি, জটিল হয়ে উঠল পরিস্থিতি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আমেরিকা-ইজরায়েল। পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে ইরানের প্রত্যাঘাত। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধঘোষণা পাকিস্তানের। কাঁপছে পশ্চিম এশিয়া! আতঙ্ক- উত্তেজনা ছড়িয়ে পড়তেই বন্ধ বিমান চলাচল। এমন পরিস্থিতিতে দুবাইয়ে বেড়াতে গিয়ে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন টলিউড অভেনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী! কেমন আছেন স্ত্রী-পুত্র? জানালেন রাজ
ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী! কেমন আছেন স্ত্রী-পুত্র? জানালেন রাজ
advertisement

কেমন আছেন শুভশ্রী আর ছোট্ট ইউভান? স্ত্রী ও ছেলে সম্পর্কে আস্বস্ত করেন রাজ চক্রবর্তী। তিনি জানান, শুভশ্রী আর ইউভান দু’জনেই দুবাইয়ে নিরাপদে আছেন। তাঁরা হোটেলেই আছেন। রাজের ভাষায়, ” ইউভানের স্কুলে ৬-৭ দিনের ছুটি। ওর অনেকদিনের ইচ্ছে ছিল দুবাই যাবে, ডেজার্ট সাফারি করবে। অনেকদিন আগের প্ল্যানমাফিক শনিবার শুভশ্রী আর ইউভান দুবাই পৌঁছায়। ওরা দুবাই এয়ারপোর্টে পৌঁছনোর কিছু ক্ষণের মধ্যেই বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ছেলেকে নিয়ে শুভশ্রী নিরাপদেই পৌঁছে যান নির্দিষ্ট হোটেলে। সেখানেই রয়েছেন তাঁরা।”

advertisement

আরও পড়ুন:কথা রাখলেন…! মুক্তি পেল অরিজিৎ সিংয়ের নতুন গান, ‘রায়না’-তে বুদ আট থেকে আশি

আরও পড়ুন:গুরুতর সঙ্কটজনক সেলিম খান, বাবার পাশে সলমন, বাতিল করলেন সমস্ত শ্যুটিং, বাড়ছে দুশ্চিন্তা

সেরা ভিডিও

আরও দেখুন
শারীরিক বাধা তুড়ি মেরে ওড়ালেন একদল যুবক, মাঠে তান্ডব দেখে লোম খাড়া হয়ে যাবে
আরও দেখুন

রাজ আরও জানান, ” ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। ওখানকার সরকার আবেদন জানায়, বাড়ি বা হোটেলের বাইরে না বেরনোই ভাল। শুভশ্রী আর ইউভান পাম জুমেরার কাছে একটি হোটেলে আছে। নিরাপদে আছে। আমার বন্ধু-বান্ধব ও তাঁদের পরিবারের সদস্যরাও আছেন। ওঁরা ওদের খেয়াল রাখছে। কোনও অসুবিধে নেই। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই কলকাতায় ফিরে আসবে শুভশ্রী আর ইউভান।” আপাতত কলকাতায় কন্যা ইয়ালিনিকে সঙ্গে নিয়ে আছেন রাজ চক্রবর্তী!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Subhashree Ganguly: পশ্চিম এশিয়ায় আতঙ্ক-উত্তেজনা, ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী, কেমন আছেন তাঁরা? জানালেন রাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল