TRENDING:

ক্যানসারের সঙ্গে লড়াই শেষ... বড়পর্দা থেকে ছোটপর্দা কাঁপানো প্রবীণা দেশপাণ্ডের অকালমৃত্যু! ভাবতে পারছে না বলিউড

Last Updated:

বহুল জনপ্রিয় 'ফ্যামিলি ম্যান ৩’-তে দর্শকের মন কেড়েছেন তিনি। ‘জালেবি’ ছবিতেও নজর কাড়েন প্রবীণা। অভিনয় করেছেন অক্ষয় কুমারের সঙ্গেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ক্যানসারের সঙ্গে লড়াইয়ে শেষরক্ষা হল না। প্রয়াত অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। মঙ্গলবার মৃত্যু হয় অভিনেত্রীর। বিকেল ৩টের সময় তাঁর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয় মুম্বইয়ে। সলমন খান থেকে অক্ষয় কুমার, ছোটপর্দা থেকে বড়পর্দা- সবেতে দাপিয়ে বেরিয়েছেন তিনি। শেষ তাঁকে দেখা গিয়েছিল ইমরান হাসমির সঙ্গে ‘তস্করী’ সিরিজে।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬০ বছর।
প্রয়াত প্রবীণা দেশপান্ডে
প্রয়াত প্রবীণা দেশপান্ডে
advertisement

হিন্দি ও মারাঠি ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। টেলিভিশনে তাঁর অভিনয়ও দর্শকের মন জিতেছে। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছে ‘সিনে এন্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ (সিনটা)। বহুল জনপ্রিয় ‘ফ্যামিলি ম্যান ৩’-তে দর্শকের মন কেড়েছেন তিনি। ‘জালেবি’ ছবিতেও নজর কাড়েন প্রবীণা। অভিনয় করেছেন অক্ষয় কুমারের সঙ্গেও।

advertisement

ঠিক কী হয়েছিল তাঁর? ২০১৯ সাল থেকে মাইলোমায় আক্রান্ত প্রবীণা। তাঁর উল্লেখ্যযোগ্য ধারাবাহিকের মধ্যে অন্যতম হল ‘ঘর এক মন্দির’। সলমন খানের সঙ্গে ‘রেডি’ ছবিতে কাজ করেছেন। ২০১৯ সালে প্রথম কঠিন অসুখ ধরা পড়ে তাঁর। মারণরোগ নিয়ে কাজ করছিলেন তিনি। শুটিং ফ্লোর যে তাঁর সবচেয়ে প্রিয় জায়গা, বহুবার বিভিন্ন ইন্টারভিউয়ে জানিয়েছেন। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ইমরান হাশমির সঙ্গে ‘তস্করি’ সিরিজ়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বইয়ের মলাটে শিল্পকলা, যত্ন দেখে মন ভরে যাবে! ছাত্রীর কাজে প্রশংসায় পঞ্চমুখ শিক্ষকরা
আরও দেখুন

একই দিনে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রা। মৃত্যুর খবরে শোকাহত মালহোত্রা পরিবার। মঙ্গলবার সন্ধ্যায় নিজের সোশ‍্যাল মিডিয়াতে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে বাবার প্রয়াণের কথা জানান সিদ্ধার্থ মালহোত্রা। এই কঠিন সময়ে পরিবারের সাথে থাকার জন্য সিদ্ধার্থ এবং তার অভিনেত্রী স্ত্রী কিয়ারা আদবানি বর্তমানে নয়াদিল্লিতে রয়েছেন। ছোটবেলা থেকে বর্তমান পর্যন্ত বাবার সঙ্গে কাটানো নানা মুহূর্তের একাধিক ছবি শেয়ার করে তিনি শ্রদ্ধাঞ্জলি জানান। পোস্টে সিদ্ধার্থ তাঁর বাবাকে “অসাধারণ সততা, নীতি ও সংস্কৃতির মানুষ” বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, বাবার জীবনের মূল্যবোধ কখনও বদলায়নি—শৃঙ্খলা ছিল কঠোরতা ছাড়া, শক্তি ছিল অহংকার ছাড়া, আর জীবনের কঠিন সময়েও ছিল অদম্য ইতিবাচক

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্যানসারের সঙ্গে লড়াই শেষ... বড়পর্দা থেকে ছোটপর্দা কাঁপানো প্রবীণা দেশপাণ্ডের অকালমৃত্যু! ভাবতে পারছে না বলিউড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল