TRENDING:

রাত থেকে ভেন্টিলেশনে বাবা, উদ্বিগ্ন চোখ-মুখে বোনকে নিয়ে সাতসকালে হাসপাতালে দৌড়লেন সলমন খান! কী হল?

Last Updated:

সূত্রের খবর রক্ত জমাট বেঁধেছে মস্তিষ্কে। সেখান থেকেই এই অবস্থা। এ দিন সেলিম খানকে ভর্তি করানোর পরে হাসপাতালের বাইরে চিন্তিত মুখে ভাইজানকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে ছিল নিরাপত্তাবাহিনী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: শোক আর দুশ্চিন্তা ক্রমেই গ্রাস করেছে বলিউডকে। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে সলমন খানের বাবা সেলিম খান। সূত্রের খবর তাঁকে আপাতত ভেন্টিলেটরে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।  লীলাবতী হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে ভর্তি করে আইসিইউতে রাখেন।
News18
News18
advertisement

সূত্রের খবর রক্ত জমাট বেঁধেছে মস্তিষ্কে। সেখান থেকেই এই অবস্থা। এ দিন সেলিম খানকে ভর্তি করানোর পরে হাসপাতালের বাইরে চিন্তিত মুখে ভাইজানকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে ছিল নিরাপত্তাবাহিনী।

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের নিমেষে নদীগর্ভে তলিয়ে গেল ৪০ ফুট বাঁধ, প্রকৃতির তাণ্ডবে দিশেহারা হাজার হাজার মানুষ
আরও দেখুন

মঙ্গলবার রাতে, বলিউড সুপারস্টার সলমন খানকে লীলাবতী হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। অভিনেতা গভীর রাতে হাসপাতাল থেকে বেরিয়ে তাঁর গাড়িতে উঠেছিলেন যখন পাপারাজ্জিরা গাড়ির চারপাশে জড়ো হয়েছিলেন। বিশৃঙ্খলার মধ্যে, সলমনকে সম্পূর্ণ শান্ত এবং সংযত থাকতে দেখা গিয়েছে তবে তাঁকে এঁকটু বিরক্তও লাগছে। গাড়ির ভিতরে বসে তাঁকে চোখ বন্ধ করতে দেখা গিয়েছে, মনে হচ্ছে নীরবে প্রার্থনা করছে। সূত্রের খবর, “ডা. জলিল পার্কারের অধীনে লীলাবতী হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁদের পারিবারিক ডাক্তার সন্দীপ চোপড়া তাঁকে জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরি অবস্থায় জরুরি চিকিৎসা শুরু করা হয়। ডা. বিনয় চবন (নিউরোলজিস্ট), ডা. অজিত মেনন (হৃদরোগ বিশেষজ্ঞ), ডা. নীতিন ডাঙ্গে (নিউরোসার্জন) এবং ডা. বিনীত আহলুওয়ালিয়ার সমন্বয়ে গঠিত চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসা করেন। সলমনের বাবাকে দেখতে হাসপাতাল এসেছিলেন বলিউডের তাবড় সেলিব্রিটিরা। রয়েছেন জাভেদ আখতার, সলমনের চর্চিত বান্ধবী ইউলিয়া ভন্তুর প্রমুখ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাত থেকে ভেন্টিলেশনে বাবা, উদ্বিগ্ন চোখ-মুখে বোনকে নিয়ে সাতসকালে হাসপাতালে দৌড়লেন সলমন খান! কী হল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল