TRENDING:

Tollywood Death News: টলিউডে বিরাট দুঃসংবাদ! পুরী থেকে আর ফেরা হল না বাড়ি, রাস্তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন চিত্রনাট্যকার ঋতম ঘোষাল, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

Last Updated:

Tollywood Death News: পুরী থেকে ফেরার সময়েই ঘটে বিপত্তি৷ মাঝরাস্তাতেই হৃদরোগে আক্রান্ত হন চিত্রনাট্যকার৷ কোনভাবেই শেষরক্ষা হল না৷ হৃদরোগে আক্রান্ত হলেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় ধারাবাহিক ‘সাধক বামাখ্যাপা’র চিত্রনাট্যকার ঋতম ঘোষাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলিউডে বিরাট দুঃসংবাদ৷ বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরীর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি টলিউড৷ এর মধ্যেই চলে গেলেন জনপ্রিয় ধারাবাহিক ‘সাধক বামাখ্যাপা’র চিত্রনাট্যকার ঋতম ঘোষাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর।
প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল
প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল
advertisement

পুরী থেকে ফেরার সময়েই ঘটে বিপত্তি৷ মাঝরাস্তাতেই হৃদরোগে আক্রান্ত হন চিত্রনাট্যকার৷ কলকাতায় এসেই তড়িঘড়ি তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়৷ তারপর সেখান থেকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তারপরও কোনভাবেই শেষরক্ষা হল না৷ হৃদরোগে আক্রান্ত হলেই না ফেরার দেশে চলে গেলেন ঋতম ঘোষাল। চিত্রনাট্যকারের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া৷

আরও পড়ুন-আগামী ৪০ দিন…! বুধের বাম্পার চালে ৫ রাশির ‘জ্যাকপট’, বিপুল আয়-উন্নতি, সোনায় মুড়বে কপাল

advertisement

বুধবার সকালে চিত্রনাট্যকার শিবাশিস বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে তার প্রয়াণের খবর জানান৷ তখনই জানা যায়, পুরী থেকে ফেরার পথে মাঝরাস্তাতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন,হাসপাতালে ভর্তি করানোর পরও বাঁচানো গেল না৷ জানা গেছে, তার সঙ্গে স্ত্রী ও মেয়েও ছিল৷

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! মঘা নক্ষত্রে কেতুর রাজকীয় এন্ট্রি, ‘গোল্ডেন টাইম’ শুরু ৫ রাশির, আগামী ৮ মাস বিপুল টাকার ফোয়ারা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাঙাচোরা দোকান থেকে তেলেভাজা বিক্রি করে রোজগার, সৎ পরিশ্রমে বেঁচে থাকার লড়াই এই বৃদ্ধ দম্পতির
আরও দেখুন

পৌরাণিক কাহিনি মানেই ঋতম ঘোষাল৷ ‘সাধক বামাখ্যাপা’ থেকে একাধিক পৌরাণিক কাহিনীকে পর্দায় জীবন্ত করে তোলার দারুণ প্রতিভা ছিল তাঁর৷ ‘মহাপীঠ তারাপীঠ’, ‘কিরণমালা’, ‘দেবী চৌধুরাণী’, ‘কৃষ্ণ’, ‘সাধক রামপ্রসাদ’ -এর মতো পৌরাণিক ধারাবাহিকে তাঁর দক্ষতা ছিল চোখে পড়ার মতো। তাঁর আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে টলি ইন্ডাস্ট্রির বন্ধু তথা তারকাদের৷ কেউ তার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না৷ তাঁর আত্মার শান্তি কামনা করে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন টলিপাড়ার একাধিক ব্যক্তিত্বরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Death News: টলিউডে বিরাট দুঃসংবাদ! পুরী থেকে আর ফেরা হল না বাড়ি, রাস্তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন চিত্রনাট্যকার ঋতম ঘোষাল, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল