TRENDING:

এতো আমার গল্প ! রেখা ছাড়লেন ‘ফিতুর’

Last Updated:

প্রথমে ঠিক ছিল রেখাই থাকবেন ছবিতে ৷ এমনকী, ‘ফিতুর’-এর পরিচালক অভিষেক কাপুরকে কথাও দিয়েছিলেন রেখাও ৷ লুক টেষ্টেও হাজির ছিলেন রেখা ৷ কিন্তু ছবি নিয়ে গল্প এগোতেই আসতে আসতে পিছু পা হতে থাকলেন রেখা !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রথমে ঠিক ছিল রেখাই থাকবেন ছবিতে ৷ এমনকী, ‘ফিতুর’-এর পরিচালক অভিষেক কাপুরকে কথাও দিয়েছিলেন রেখাও ৷ লুক টেষ্টেও হাজির ছিলেন রেখা ৷ কিন্তু ছবি নিয়ে গল্প এগোতেই আসতে আসতে পিছু পা হতে থাকলেন রেখা ! ছবির শ্যুটিং শুরু আগে হঠাৎই অভিষেককে রেখা জানালেন, ছেড়ে দাও বাছা ৷ এই ছবি আমি করব না ৷ সেদিন বার বার রেখাকে জিজ্ঞেস করার পরেই আসল কারণটা জানতে পারেননি অভিষেক ৷ এতদিনে, ‘ফিতুর’-র পোস্টার প্রকাশ্যে আসার পর, ছবি ছাড়ার কারণটা নিজেই বললেন, রেখা ৷ রেখার কথায়, ‘ফিতুর’-এর গল্পের সঙ্গে রয়েছে আমার জীবনের মিল !
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

চার্লস ডিকেন্সের জনপ্রিয় উপন্যাস ‘গ্রেট এক্সপেকটশন’ নিয়েই তৈরি হয়েছে এই ছবি ৷ অন্তত, এটাই স্বীকার করেছেন পরিচালক অভিষেক কাপুর ৷ তাই রেখার জীবনের গল্পের সঙ্গে মিলটা একেবারেই কাকতালীয় বলে জানিয়েছেন অভিষেক ৷ ‘ফিতুর’-এর প্রোমোশনে এসে এমনটাই জানালেন অভিষেক ৷ ছবিতে রেখার জায়গায় আছেন টাব্বু ৷ ‘ফিতুর’-এ প্রথমবার জুটি বাঁধতে চলেছেন আদিত্য রায় কাপুর ও ক্যাটরিনা কাইফ ৷ পুরো ছবিটাই শ্যুটিং হয়েছে কাশ্মীরে ৷ প্রকাশ্যে এসেছে ছবির পোস্টারও ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
এতো আমার গল্প ! রেখা ছাড়লেন ‘ফিতুর’