TRENDING:

কেন সেদিন যুবককে মারধর করেছিলেন সুপাস্টার দেব ? ফাঁস হল তথ্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা: বুঝুন ঠ্যালা ৷ যে ছোট্ট ক্লিপ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া ৷ সেই ক্লিপের অন্দরে এত কিছু ৷ যে ক্লিপ দেখে হতবাক হয়েছিলেন আট থেকে আশি ৷ তা আসলে গিমিক ! অনেকে তো ভাবতেই পাচ্ছিলেন না, দেব এমন করতে পারে ৷ এখন সব উত্তর সামনে ৷ এই ঘটনা নাকি একেবারেই সাজানো ৷ অভিনেতা প্রসূনকে নিয়ে দেবের এই ভিডিও আসলে নতুন ছবির প্রোমোশন ! তা সেদিন ঠিক কী ঘটেছিল?
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে যাওয়া সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাদা জামা পরা এক যুববকে প্রচন্ড মারছেন দেব ৷ আশেপাশের সকলেই তাঁকে ধরে ঠান্ডা করার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছেন ৷ ভিডিওতে বারবার দেবকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘‘এটা কী ইয়ার্কি হচ্ছে ?’ এরপর ওই যুবকের উদ্দেশ্যে গালাগালিও দেন তিনি ৷ দেবকে সকলেই শান্ত করার চেষ্টা করেন ৷ পিছনে ছিলেন নায়িকা পূজাও ৷ তিনিও দেবকে থামাতে যান ৷ কিন্তু কারও কোনও কথাই শোনেননি নায়ক ৷ আসলে গোটা কাণ্ডটাই ছিল কাল্পনিক ৷ একেবারেই প্রোমোশনের নতুন ঢং ৷

advertisement

আগামী ১২ অক্টোবর মুক্তি পাবে দেব, পূজা ও কৌশানীর নতুন ছবি ‘হইচই আনলিমিটেড’ ৷ এখন সেই ছবির প্রচারের কাজে তুমুল ব্যস্ত কলাকুশীলবরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বইয়ের পাতা ছেড়ে দেওয়ালে নজর, এই মডেলে খেলার ছলে পড়াশোনা শিখছে খুদে পড়ুয়ারা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কেন সেদিন যুবককে মারধর করেছিলেন সুপাস্টার দেব ? ফাঁস হল তথ্য