TRENDING:

জীবনের সবচেয়ে বড় খবরটা জানিয়ে দিলেন রণবীর ! ইনস্টাগ্রামে চোখ রাখুন

Last Updated:

একশোরও বেশি লোক ৷ কেউ খালি গায়ে বসে, তো কেউ ধুতি সামলে নাচ প্র্যাকটিস করে যাচ্ছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#মুম্বই: একশোরও বেশি লোক ৷ কেউ খালি গায়ে বসে, তো কেউ ধুতি সামলে নাচ প্র্যাকটিস করে যাচ্ছেন ৷ সবাই ব্যস্ত, ঢোল বাজছে, কাসর বাজছে, চারিদিকে হইহই রব ৷ ঠিক এই সময়ই ক্যামেরার সামনে এসে হাজির রণবীর সিং ! আর আসতেই বোমা ফাটালেন তিনি ৷ সোজা জানালেন, আজকে জীবনের সবচেয়ে বড় খবরটা দেব !
advertisement

এমনিতেই বলিউড গুঞ্জনে রয়েছে খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন দীপিকা ও রণবীর ৷ গুজবে রয়েছে দুই পরিবার নাকি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রণবীর ও দীপিকার বিয়ের তোড়জোর ৷ তবে এই নিয়ে দীপিকা ও রণবীরের তরফ থেকে কোনও ধরণের মন্তব্য পাওয়া যায়নি ৷ তাই ইনস্টাগ্রামে রণবীরের এই কথা শুনে অনেকেই মনে করেছিলেন, রণবীর হয়তো দীপিকার সঙ্গে বিয়ে নিয়ে কিছু একটা ইঙ্গিত দিতে চলেছেন ৷ তবে আপাতত, সেই ভাবনায় জল !

advertisement

রণবীর জানালেন, ‘সিম্বা’ ছবিতে একটি গানের শ্যুটিংয়ে কথা ৷ এই গানটি রণবীরের জীবনে সবচেয়ে বড় গান হতে চলেছে বলে রণবীর দাবি করেছেন ৷ অবশ্য এই ভিডিওতে রণবীরের সঙ্গে ছিলেন রোহিত শেট্টি ও গণেশ আচার্য ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাটল ধরা গ্যালারি, দুর্গন্ধে ধুঁকছে চাঁচলের স্টেডিয়াম! বড় খেলা থেকে বঞ্চিত ক্রীড়াপ্রেমীরা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
জীবনের সবচেয়ে বড় খবরটা জানিয়ে দিলেন রণবীর ! ইনস্টাগ্রামে চোখ রাখুন