১৭ মার্চ, ২০২৬ সকাল সাড়ে আটটায় রাহুল ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, ‘এবার পুজোয় usa থাকছি, দেখা হবে’। পোস্টে অনুরাগীরা প্রিয় অভিনেতার কাছে জানতে চেয়েছেন, কেন যাচ্ছেন সেখানে তিনি? কোথায় যাচ্ছেন? সেখানে রাহুল উত্তর দিয়ে জানিয়েছেন, শিকাগো যাবেন তিনি। অনেকেই সেখানে লিখে জানতে চেয়েছেন, নাটকের শো রয়েছে কি না, না কি বেড়াতে যাচ্ছেন? তবে ঠিক কী কারণে সেখানে যাওয়া তা সরাসরি লেখেননি।
advertisement
রবিবার অভিনেতার অকালপ্রয়াণের খবরে অনেকেই সেই পোস্টে গিয়ে লিখেছেন, ‘নিয়তির কী পরিহাস, পুজোর প্ল্যান সারা, এদিকে আর বেঁচেই রইল না।’ কেউ আবার দুঃখপ্রকাশ করে লিখেছেন, ‘আপনাকে সামনে থেকে দেখার ইচ্ছে ছিল, আর কোনওদিন হবে না’। শোকে পাথর ভক্তরা অনেকেই আক্ষেপ করে লিখেছেন, ‘ভবিষ্যৎ নিয়ে ভেবে কী হবে, আজ বাঁচুন আগে’।
আরও পড়ুন: এক মাস টানা চা না খেলে শরীরে কী হয় জানেন? জানলে চমকে যাবেন…
রবিবার আচমকাই আসে খবর। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘটে দুর্ঘটনা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে রাহুলের। হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায় জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। সোমবার কেওড়াতলা মহাশ্মশানে অনাড়াম্বরে শেষকৃত্য সম্পন্ন হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।
