TRENDING:

Pratyusha Banerjee Death Case: শারীরিক-মানসিক হেনস্তা প্রত্যুষাকে, প্রেমিক রাহুলের নির্যাতনেই আত্মহত্যা করেছিলেন 'বালিকা বধূ'! জানাল কোর্ট

Last Updated:

Pratyusha Banerjee Death Case: প্রেমিক রাহুল সিংয়ের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন বালিকা বধূ অভিনেত্রী৷ সহ্য করতে না পেরেই নাকি আত্মহত্যার সিদ্ধান্ত নেন প্রত্যুষা৷ একথাই স্পষ্ট জানিয়ে দিল মুম্বই আদালত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি৷ প্রেমিক রাহুল সিংয়ের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন বালিকা বধূ অভিনেত্রী৷ সহ্য করতে না পেরেই নাকি আত্মহত্যার সিদ্ধান্ত নেন প্রত্যুষা৷ একথাই স্পষ্ট জানিয়ে দিল মুম্বই আদালত৷
advertisement

প্রত্যুষার মৃত্যু মামলায় অভিযুক্ত প্রেমিক রাহুলের মুক্তির আবেদন খারিজ করে দিল আদালত৷ এবং সেই পরিপ্রেক্ষিতেই আদালত স্পষ্ট এও জানিয়ে দিয়েছে, প্রেমিক রাহুল প্রত্যুষাকে শারীরিক ও মানসিক ভাবে হেনস্তা করতেন৷ এমনকি রাহুলের জন্যই আর্থিক হয়রানির শিকার হয়েছিলেন নায়িকা৷ এই প্রতিটি ঘটনাই ধীরে ধীরে মানসিক অবসাদের কারণ হয়ে উঠেছিল প্রত্যুষার৷ তারপরই আত্মহত্যার পথ বেছে নেন তিনি৷ গত ১৪ অগাস্ট রাহুলের মুক্তির আবেদন খারিজ করে দেয় আদালত৷ তারপর আসল কারণ প্রকাশ্যে আসে৷

advertisement

আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?

আরও পড়ুন-দুঃসংবাদ! ৪৫-এ অকালে চলে গেলেন বাংলার এই জনপ্রিয় গীতিকার, শোকস্তব্ধ সঙ্গীত মহল

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

সালটা ২০১৬৷ ১ এপ্রিল গলায় ফাঁস লাগিয়ে ফ্ল্যাটে আত্মহত্যা করেছিলেন বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়৷ অভিনেত্রীর মৃত্যুর খবরে নড়ে গিয়েছিল বিনোদন জগত৷ বছর ২৪-এর অভিনেত্রীর এমন মর্মান্তিক পরিণতি কেউই মেনে নিতে পারেনি৷ তারপর থেকেই আসল দোষীকে খুঁজে বার করার জন্য একাধিক ধারায় প্রেমিক রাহুল সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রত্যুষার মা৷ অভিনেত্রীর পরিবার ছাড়াও তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু বিকাশ ও কাম্যাও অভিযোগ আনেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pratyusha Banerjee Death Case: শারীরিক-মানসিক হেনস্তা প্রত্যুষাকে, প্রেমিক রাহুলের নির্যাতনেই আত্মহত্যা করেছিলেন 'বালিকা বধূ'! জানাল কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল