TRENDING:

গুলমার্গের বরফে স্বামীর সঙ্গে আদুরে খেলায় মত্ত সানা খান, জমজমাট হানিমুন !

Last Updated:

কয়েক মাস আগেই সিনেমা, অভিনয় ছেড়ে দিয়ে নিজের মতো করে বাঁচবেন বলে স্পষ্টই জানিয়েছিলেন সলমন খানের সুন্দরী নায়িকা সানা খান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  কয়েক মাস আগেই সিনেমা, অভিনয় ছেড়ে দিয়ে নিজের মতো করে বাঁচবেন বলে স্পষ্টই জানিয়েছিলেন সলমন খানের সুন্দরী নায়িকা সানা খান ৷ এমনকী, সিনেমা ছাড়ার আগেই বয়ফ্রেন্ড মেলভিন লুইসের সঙ্গেও সম্পর্ক ত্যাগ করেছিলেন তিনি ৷ তবে এবার সম্পর্ক ত্যাগ নয়, বরং পাকাপাকিভাবে সম্পর্কে জড়িয়ে পড়লেন সানা খান ৷ সম্প্রতি গুজরাটের মুফতি আনাসের সঙ্গে নিকাহ করলেন সানা খান ৷
advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছিল সানার বিয়ের ভিডিও৷ বাড়ির লোক ও অল্প কয়েকজনের সামনে মুফতি-র বেগম হয়েছেন সুন্দরী সানা ৷ সাদা রঙের গাউনে পরীর মতো লাগছিল সানাকে ৷ মাথা ঢাকা হিজাবে ৷ সানার পোশাকের সঙ্গে তাল মিলিয়ে সানার স্বামী মুফতিও পরেছিলেন সাদা কুর্তা-পাজামা ৷ সানার চোখে মুখে উজ্জ্বল হাসি ৷ দেখেই বোঝা যাচ্ছিল, অভিনয়ের কেরিয়ারে দ্য এন্ড করে খুব একটা ভুল করেননি সানা ৷ কারণ, মুফতির মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন সুন্দর করে জীবন বাঁচার ইঙ্গিত৷ তাই স্বপ্নের পুরুষের সঙ্গেই নতুন করে জীবন শুরু করছেন সানা খান ৷

advertisement

সানা খান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, অনাস সৈয়দের সঙ্গে বিয়ে করেছেন তিনি ৷ লাল লহেঙ্গা পরে স্বামীকে পাশে নিয়ে ছবিও পোস্ট করেছেন ৷ তবে সঙ্গে লিখেও ফেলেছেন তাঁর বিয়ের পর বদলে যাওয়া নাম সৈয়দ সানা খান৷ ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সানা লিখলেন, ‘আল্লাকে সাক্ষী রেখেই দু’জনে ভালবেসেছি ৷ আল্লাকে সাক্ষী রেখেই বিয়ে করেছি ৷ আল্লা আমাদের সারা জীবন একসঙ্গে রাখুক ৷ বেঁধে রাখুক...’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

এবার সানা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর হানিমুনের ছবি ৷ যে ছবিতে দেখা গেল, গুলমার্গের বরফে স্বামীর সঙ্গে প্রেমে-আদুরে মাখামাখি করছেন সানা খান ৷ সানা খানের এই উষ্ণ ছবিই ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায় ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
গুলমার্গের বরফে স্বামীর সঙ্গে আদুরে খেলায় মত্ত সানা খান, জমজমাট হানিমুন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল