TRENDING:

সঞ্জয়ের ‘পদ্মাবতী’তে ঐশ্বর্য রাই বচ্চন ?

Last Updated:

ফের একসঙ্গে ! তাও আবার বহুদিন বাদে ৷ বলিউডে জোর শোরগোল ৷ সঞ্জয় লীলা বনশালি-র নতুন ছবি ‘পদ্মাবতী’তে এবার আসতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের একসঙ্গে ! তাও আবার বহুদিন বাদে ৷ বলিউডে জোর শোরগোল ৷ সঞ্জয় লীলা বনশালি-র নতুন ছবি ‘পদ্মাবতী’তে এবার আসতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন ! হ্যাঁ, এমনটা বনশালি নিজে স্বীকার না করলেও, গুঞ্জনে উড়ছে এই খবরটাই ৷ তা দীপিকা, রণবীর, শাহিদের পর কোন চরিত্রে ঐশ্বর্যকে নিতে চলেছেন বনশালি ?
advertisement

গুঞ্জন বলছে, গোটা ছবিতে নয়, বরং একটি নাচের দৃশ্যেই নাকি ঐশ্বর্যকে দেখা যাবে পদ্মাবতীতে ৷ শ্যুটিংও শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে ৷

এই বছরেই মুক্তি পেয়েছে ঐশ্বর্য অভিনীত করণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ৷ আপাতত, ঐশ্বর্যের হাতে তেমন কোনও কাজ নেই৷ তাই বনশালির ছবিতে কেমিওতে রাজি হয়ে গিয়েছেন জুনিয়ার বচ্চন ঘরণী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

হাম দিল দে চুকে সনম থেকে শুরু, তারপর দেবদাস, গুজারিশ ! পদ্মাবতীতে সেই সম্পর্ককেই ফের রিক্যাশ করতে চলেছেন বনশালি !

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সঞ্জয়ের ‘পদ্মাবতী’তে ঐশ্বর্য রাই বচ্চন ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল