প্রেগন্যান্সির ভুয়ো খবর ছড়িয়ে তিনি ফের লঞ্চ করেছেন একটি মিউজিক ভিডিও। অ্যালবামটির নাম ‘খেয়াল রকখা কর’ । এই গানের মুক্তি নিয়ে এর আগে চর্চা হয়েছে প্রচুর । সেই শ্যুটের একটি মজার ভিডিও শেয়ার করেছেন নেহা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন তিনি। পাশে রয়েছেন স্বামী রোহন। হঠাৎ নেহা চিৎকার করে উঠলেন, " আহ কিক মারা!" মানে পেটের সন্তান লাথি মারছে। সঙ্গে সঙ্গে নেহার পেটে হাত রাখলেন রোহন। ফুচকা ওয়ালা তো অবাক ! তিনি সবে বলছিলেন, নেহাজি আমার দোকানের ফুচকা খাচ্ছেন... কথা বন্ধ হয়ে গেল সবার। হাসতে শুরু করলেন নেহা। সকলে ভেবেই বসেছিল সত্যিই প্রেগন্যান্ট নেহা।
নেহা সব সময় নিজের জীবন নিয়ে মজা করেন। এবং তারপর গানের অ্যালবাম লঞ্চ করেন। তবে নেহার এবারের বাড়াবাড়ি রকমের কাণ্ড দেখে বিরক্ত নেটিজেনরা। কমেন্টে সকলেই নেহার সমালোচনা করেছেন। এভাবে জীবন নিয়ে নাটক করতে বারণ করেছেন তাঁকে। তবে সে কথা নেহা শুনলে তবে না। দেখা যাক তিনি এবার সত্যিই কবে মা হন ! সে সময় আবার নতুন কি নাটক আছে তা তো নেহাই জানেন।
