বাস্তব জীবনেও দারুণ মিষ্টি এই মেয়ে(Mithai)। বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকারা কম বেশি সকলেই 'মাচা অনুষ্ঠান' বা মঞ্চে অনুষ্ঠান করেন। শুধু বাংলা টেলিভিশন নয় বড় পর্দার অভিনেতারো বিভিন্ন গ্রামের জলসাতে গান ও নাচ করেন। তাঁদের গলায় গান শোনার জন্য অপেক্ষায় থাকেন বহু মানুষ। প্রসেনজিৎ থেকে দিদি নম্বর ওয়ান রচনা সকলেই এই অনুষ্ঠানে যান। এবার জীবনের প্রথম মঞ্চ অনুষ্ঠানে গেল মিঠাই ওরফে সৌমিতৃষা।
advertisement
পর্দার মিঠাই যতটা উচ্ছল প্রাণবন্ত(Mithai) ততটাই প্রাণখোলা মানুষ বাস্তবের সৌমিতৃষা। আর এবার সেই দৃশ্য ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে সৌমিতৃষার লাইভ শো ভিডিও সেখানে অনুরাগীদের সাথে চরম আনন্দে মাততে দেখা গেল তাকে। প্রথমবার স্টেজ শোতে দর্শকদের মন রাখতে গাইলেন গানও। এদিন দর্শকদের সাথে আড্ডায় গানে মেতে উঠলেন অভিনেত্রী।
আরও পড়ুন: মাত্র চার দিন অফিস ! তিন দিন ছুটি পাবে কর্মীরা ! ছুটিতে অফিসের কাজে মানা! দারুণ ঘোষণা
কিন্তু জানেন কী কোন গাইল মিঠাই(Mithai)? প্রথমেই সে বলে নেয়, 'আমি কিন্তু বাথরুম সিঙ্গার। গান খুব একটা জানি না।' কিন্তু দর্শক নাছোড়বান্দা গান তারা শুনবেই। অত এব গান ধরল মিঠাই। তবে যে সে গান নয় একেবারে দেবশ্রী রায় অভিনীত ছবির গান গাইলেন তিনি। 'আমি কলকাতার রসগোল্লা' গানটি গাইলেন মিঠাই। তবে একটা গানে ছাড় নেই। তাঁর গান ভাল লাগে সকলের। এর পর আরও কতগুলি গান গাইলেন তিনি। জীবনের প্রথম স্টেজ শোতেই কাঁপিয়ে দিলেন সৌমিতৃষা। এই ভিডিও এখন ভাইরাল। বহু মানুষ এই ভিডিও দেখেছেন। এবং শেয়ার করেছেন।
