TRENDING:

Katakuti 2 Trailer: টানটান রহস্যে মোড়া গল্প ! আসছে রাজা চন্দর নতুন থ্রিলার ‘কাটাকুটি ২’, প্রকাশ্যে ট্রেলার

Last Updated:

Official Trailer - Katakuti 2 | বাংলা সিনেমার সিক্যুয়েল তৈরি হয় প্রায়ই। ওয়েব সিরিজও বাদ যায় না। আর প্রথম সিজন যদি দর্শকের পছন্দ হয়, তা হলে দ্বিতীয় সিজনের অপেক্ষা তো থাকবেই। রাজা চন্দ পরিচালিত ‘কাটাকুটি’ পছন্দ করেছিলেন দর্শক। এ বার আসছে ‘কাটাকুটি ২’। সম্প্রতি হয়ে গেল সিরিজের ট্রেলার লঞ্চ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজা চন্দের ‘কাটাকুটি’ যথেষ্ট মনে ধরেছিল দর্শকদের। জনপ্রিয়তাও পেয়েছিল। আর সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এবার আসছে এই ওয়েব সিরিজের দ্বিতীয় অধ্যায়। ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘কাটাকুটি ২’। একটি মনস্তাত্ত্বিক থ্রিলার নিয়ে এগিয়ে যাবে এই সিরিজের গল্প। পরিচালক আগেই আভাস দিয়েছিলেন, এই সিজনে বদলে যাবে আগের সিজনের মুখেরা। সেই মতো, ‘কাটাকুটি ২’-তে দেখা যাবে একেবারে নতুন মুখেদের।সম্প্রতি প্রকাশ পেল সিরিজের ট্রেলার ৷
রাজা চন্দ পরিচালিত ‘কাটাকুটি ২’ ট্রেলার লঞ্চ
রাজা চন্দ পরিচালিত ‘কাটাকুটি ২’ ট্রেলার লঞ্চ
advertisement

মানসিক ট্রমা-র প্রসঙ্গও রয়েছে সিরিজে। ছবির কলাকুশীদের কথায়, মানসিক সমস্যা হলে তা নিজে শনাক্ত করতে পারলে, চিকিৎসায় অনেকটাই সুবিধা হয়। উল্লেখ্য, রাজা চন্দ পরিচালিত এই সিরিজে অমৃতা চট্টোপাধ্যায় ও সুব্রত দত্ত ছা়ড়াও অভিনয় করেছেন, শাওন চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, আলকারিয়া হাশমি, অলকানন্দা রায় প্রমুখ। ছবির সঙ্গীতের কাজ করেছেন রাজা চন্দের পুত্র রাজপুত্র চন্দ। এই সিরিজে রাজা চন্দের নিজের করা একটি ‘র‍্যাপ’, সিরিজের বিশেষ আকর্ষণ বলে জানিয়েছেন ছেলে রাজপুত্র চন্দ ৷

advertisement

আরও পড়ুন– ‘নিজেকে বোঝার আগেই বিয়ে করে ফেলেছিলাম…’ বিবাহবিচ্ছেদের ঘোষণা ক্রিকেটার রাহুল চাহারের

বাংলা সিনেমার সিক্যুয়েল তৈরি হয় প্রায়ই। ওয়েব সিরিজও বাদ যায় না। আর প্রথম সিজন যদি দর্শকের পছন্দ হয়, তা হলে দ্বিতীয় সিজনের অপেক্ষা তো থাকবেই। রাজা চন্দ পরিচালিত ‘কাটাকুটি’ পছন্দ করেছিলেন দর্শক। এ বার ‘কাটাকুটি ২’। সম্প্রতি হয়ে গেল সিরিজের ট্রেলার লঞ্চ ৷ ‘কাটাকুটি ২’ একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, যা ট্রমা বা মানসিক আঘাতের চক্র, বিচার ব্যবস্থার ব্যর্থতা এবং একজন বাবার কলঙ্কমুক্ত হওয়ার মরিয়া লড়াইয়ের গল্প বলে ।

advertisement

সুব্রত দত্ত

গল্পের শুরু হয় সমীর মণ্ডলের জেলমুক্তি দিয়ে, যিনি একজন ছাত্রী নন্দিনী গুপ্তকে খুনের অভিযোগে দীর্ঘ সাত বছর জেল খেটেছেন । আদালত সাক্ষ্যপ্রমাণের অভাবে তাঁকে মুক্তি দিলেও সমাজ এবং তাঁর নিজের পরিবার তাঁকে গ্রহণ করতে অস্বীকার করে । সমীরের স্ত্রী সুষমা এখন সমীরেরই বন্ধু অশোকের বিবাহিতা স্ত্রী, এবং সমীরের মেয়ে তুলি এখন অশোককেই নিজের বাবা বলে জানে ।

advertisement

রাজা ও রাজপুত্র চন্দ

অমৃতা চট্টোপাধ্যায়

সাংবাদিক রাকা ও তাঁর সহকর্মী টিনটিন, সমীরের নির্দোষিতায় বিশ্বাস করেন এবং একটি সমান্তরাল তদন্ত শুরু করেন । তাঁরা সুন্দরবনের হাজিডিঙ্গা গ্রামের বিন্তি নামক এক কিশোরীর পুরনো খুনের মামলার সন্ধান পান, যার সঙ্গে নন্দিনী খুনের অদ্ভুত মিল রয়েছে । দুই শিকারই ছিল বাঁ-হাতি শিল্পী এবং তাঁরা পায়ে রুপোর মল পরত । তদন্তের সূত্র ধরে উঠে আসে ধ্রুবজ্যোতি মিত্র ওরফে ‘রঙিন’-এর নাম । ধ্রুব একজন আর্ট টিচার, যাঁর শৈশব কেটেছে বুল্টি নামক এক মহিলার হাতে চরম নির্যাতনের মধ্যে । সেই পুরনো ট্রমা থেকেই ধ্রুব সেইসব তরুণী শিল্পীদের টার্গেট করে, যাদের মধ্যে সে বুল্টির ছায়া দেখতে পায় ।

advertisement

শাওন চক্রবর্তী

শ্রী ভট্টাচার্য

আলকারিয়া হাশমি

রুদ্রদীপ চন্দ

সেরা ভিডিও

আরও দেখুন
৫০ টাকায় ২৪ ঘণ্টা থাকা, ৫ টাকায় খাবার! রোগীর পরিজনদের জন্য বিরাট উদ্যোগ নিল কোন হাসপাতাল
আরও দেখুন

‘কাটাকুটি’র প্রথম সিজনে অভিনয় করেছিলেন সৌরভ দাস, মানসী সেনগুপ্ত, দেবতনু, পিয়ান সরকার, অভিজিৎ গুহ প্রমুখ। এই বার বেশ কিছুটা বদল ৷ অমৃতা ও শাওন ছাড়া এই সিরিজে রয়েছেন সুব্রত দত্ত, শুভ্রজিৎ দত্ত, শ্রী ভট্টাচার্য, পূষান দাশগুপ্ত, জয়তী চক্রবর্তী, আলকারিয়া হাশমি, রানা বসু ঠাকুর ও অর্পিতা সরকার।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katakuti 2 Trailer: টানটান রহস্যে মোড়া গল্প ! আসছে রাজা চন্দর নতুন থ্রিলার ‘কাটাকুটি ২’, প্রকাশ্যে ট্রেলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল