TRENDING:

কণ্ঠ রিভিউ: বন্ধু ‘কণ্ঠ’ ছাড়ো জোরে ! ক্যানসার রোগীদের বেঁচে থাকার মন্ত্র শেখালেন নন্দিতা ও শিবপ্রসাদ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ‘জাকির হোসেন দু’হাত কেটে ফেলা হল, তারপর তাঁকে বাঁচতে বলা হল, পারবে সে বাঁচতে ?’ নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘কণ্ঠ’তে শিবপ্রসাদ ওরফে অর্জুন প্রচণ্ড রাগে, ক্ষোভে বার বার এই প্রশ্নই করতে থাকে ৷ কিন্তু উত্তর মেলে না ! সে তো বাচিক শিল্পী, আর তাকেই যদি বলা হয় ক্যানসারে কারণে, অপারেশন করে তার গলা থেকে বাদ দিতে হবে ভোকাল বক্স ! তাহলে? কথা ছাড়া, কণ্ঠ ছাড়া সে বাঁচবে কী করে ? পরিচালক নন্দিতা ও শিবপ্রসাদ এই উত্তরই দিতে চেয়েছেন কণ্ঠতে ৷ আর উত্তরটা অবশ্যই খুব বেশি করে অনুপ্রেরণামূলক !
advertisement

গোটা বিশ্বে দিন দিন বাড়ছে ক্যানসার রোগীর হার ৷ যার মধ্যে গলায় বা মুখের ক্যানসার রোগীর হার অনেকটাই বেশি ৷ এই ভাবনা থেকেই হয়তো ‘কণ্ঠ’ ছবি তৈরির তাগিদটা বেড়েছিল নন্দিতা ও শিবপ্রসাদের ৷ আসলে, এই দুই পরিচালকের প্রত্যেকটি ছবিতেই কোনও না কোনও সামাজিক বার্তা থাকে ৷ আর সেদিক থেকে ‘কণ্ঠ’ও ব্যতিক্রম নয় ! আর তাই তো কণ্ঠ লড়াইয়ের ছবি, অনুপ্রেরণার ছবি ৷

advertisement

ছবির গল্পে অর্জুন (শিবপ্রসাদ) রেডিও জকি ৷ যার সম্পদ কণ্ঠ ! এই কণ্ঠের জাদুতেই রাতের শো-তে একটি কিশোরীর প্রাণ বাঁচায় অর্জুন৷ আর ঘটনাচক্রে, সেই কিশোরীর মা ওরফে জয়া এহেসান ফিরিয়ে দেয় অর্জুনের কণ্ঠ ! এরই মাঝে এক স্ত্রীয়ের লড়াই, ভুল বোঝাবুঝি ও সম্পর্কের টানাপোড়েনকে হালকা করে ছুঁয়ে গিয়েছেন এই দুই পরিচালক ৷ যেখানেও রয়েছে পাওলি দামের মাস্টারস্ট্রোক অভিনয় !

advertisement

‘কণ্ঠ’ এমন এক ছবি, যা দেখতে দেখতে কখনই মনে হবে না আপনি কোনও সিনেমার জগতে আছেন, বরং মনে হবে আশপাশে ঘোরাফেরা মানুষগুলোই যেন স্ক্রিনে দাপিয়ে বেড়াচ্ছেন ! ছবিকে বাস্তবতার রূপ দেওয়ার জন্য আলাদা করে বাহবা প্রাপ্য অভিনেতা শিবপ্রসাদের ৷

শিবপ্রসাদের হাতে-গোণা ছবি ছাড়া (পড়ুন, ইচ্ছে) সব ছবিতেই অতিনাটকীয়তা থাকে ৷ তবে ‘কণ্ঠ’ মেলোড্রামাটিক দোষে দুষ্ট নয় ! বরং অনেক বেশি বাস্তব, অভিনেতাদের মাপা অভিনয়ে ! যেখানে সবার আগে নাম নিতে হয় জয়া এহেসানের ৷ ছবির একটি মাত্র দুর্বল জায়গা হল, ছবির দৈর্ঘ্য, যা কিনা অনায়েসে ছোট করা যেত, বিশেষ করে বিরতির পর !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটে লড়ছেন, দাঁড়াচ্ছেন গরিব মানুষের পাশে, প্রতিদিন ৩০০ জনের পেট ভরাচ্ছে জলপাইগুড়ির ‘কৃষ্ণ দাসের হেঁসেল’!
আরও দেখুন

সবশেষে বলা যায় ‘কণ্ঠ’ এমন এক ছবি, যা কিনা বাঁচতে শেখাবে ৷ হাল ধরতে শেখাবে, মনে পড়বে সেই গান, ‘হাল ছেড়ো না বন্ধু ! বরং কণ্ঠ ছাড়ো জোরে !’

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কণ্ঠ রিভিউ: বন্ধু ‘কণ্ঠ’ ছাড়ো জোরে ! ক্যানসার রোগীদের বেঁচে থাকার মন্ত্র শেখালেন নন্দিতা ও শিবপ্রসাদ