TRENDING:

Jisshu-Nilanjanaa: ‘এই সমাপ্তিকে আমি...’, অধ্যায় শেষের বার্তা! পাকাপাকি বিচ্ছেদ হয়ে গেল যীশু-নীলাঞ্জনার? সারা-জারার মায়ের পোস্ট ঘিরে হইচই টলিপাড়ায়

Last Updated:

Jisshu-Nilanjanaa: হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনার পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা৷ অনুরাগীদের মনে প্রশ্ন, এবার কি তাহলে আইনিভাবেই সম্পর্ক চুকেছে যীশু-নীলাঞ্জনার?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যীশু-নীলাঞ্জনার বাইশ বছরের দাম্পত্যে চিড় ধরেছে৷ গত বছর থেকেই বলিউডের এককালের পাওয়ার কাপলের সম্পর্কে ভাঙনের খবরে সরগরম হয়ে ওঠে মিডিয়া৷ দু’জনের পথ নাকি তৃতীয় এক ব্যক্তির প্রবেশের কারণে আলাদ হয়ে গিয়েছে৷ এই নিয়ে সরাসরি মুখ খোলেননি যীশু-নীলাঞ্জনা কেউই৷ তবে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনার পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা৷ অনুরাগীদের মনে প্রশ্ন, এবার কি তাহলে আইনিভাবেই সম্পর্ক চুকেছে যীশু-নীলাঞ্জনার?
‘এই সমাপ্তিকে আমি...’, অধ্যায় শেষের বার্তা! পাকাপাকি বিচ্ছেদ হয়ে গেল যীশু-নীলাঞ্জনার? সারা-জারার মায়ের পোস্ট ঘিরে হইচই টলিপাড়ায়
‘এই সমাপ্তিকে আমি...’, অধ্যায় শেষের বার্তা! পাকাপাকি বিচ্ছেদ হয়ে গেল যীশু-নীলাঞ্জনার? সারা-জারার মায়ের পোস্ট ঘিরে হইচই টলিপাড়ায়
advertisement

শুক্রবার মধ্যরাতে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় একলা থাকা নিয়ে একটি বার্তা দেন নীলাঞ্জনা শর্মা৷ বিচ্ছেদ নিয়ে স্পষ্টভাবে কোনও কিছু না লিখলেও ভক্তদের অনুমান নীলাঞ্জনার পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত স্পষ্ট৷

আরও পড়ুন: রোজই চড়েন! বলুন তো ‘বাসের’ ফুল ফর্ম কী? ৯৯% লোকজনই ডাহা ভুল উত্তর দিয়েছেন

সোশ্যাল মিডিয়ায় একটি নোট শেয়ার করে নীলাঞ্জনা লিখেছেন, ‘‘কোনও কিছু যখন শেষ হয়, সবসময় তার কারণ এটা নয় যে সেটি অর্থহীন হয়ে পড়েছিল। কারণ আমাদের গঠন করার কাজ শেষ করে ফেলেছে সেটি’’

advertisement

পোস্টে নীলাঞ্জনার বার্তা, ‘‘যখন এই অধ্যায় শেষ হল, তখন আমার মনে শুধুই কৃতজ্ঞতা। কোনও কিছু শেষ হওয়ার মানে এটা নয় যে তা অর্থহীন। আমি কৃতজ্ঞ কারণ, আমি নিজেকে চিনতে শিখেছি। আমার ভিতর ধীরে ধীরে বেড়ে ওঠা স্বাধীন চেতনা এবং আত্মসম্মান বোধ সম্বন্ধেও সচেতন হয়েছি। আমি আমার স্বর খুঁজে পেয়েছি।’’

advertisement

আরও পড়ুন: মহাশিবরাত্রিতে ১৯ বছর পর দুর্লভ যোগ! ৫ রাশির গোল্ডেন টাইম শুরু, টাকা, প্রোমোশন…আকাশছোঁয়া সাফল্য আসবে

সেরা ভিডিও

আরও দেখুন
অবসর নয়, শিশুদের হাসি ফোটাতে রোগী দেখা শেষে কলম ধরেন এগরার এই প্রবীণ চিকিৎসক
আরও দেখুন

নীলাঞ্জনা আরও লিখেছেন, ‘‘এখন আমি নিজেই নিজের ভার বহন করতে পারি। আজ, অধ্যায় শেষে আমি একেবারেই শূন্য, রিক্ত নই। বরং এই সিদ্ধান্ত আমার মধ্যে আরও স্বচ্ছতা, সাহস এবং নিজের প্রতি আস্থা রাখতে সাহায্য করেছে। তাই এই সমাপ্তিকে আমি শ্রদ্ধাপূর্ণ হৃদয়ে গ্রহণ করছি৷’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jisshu-Nilanjanaa: ‘এই সমাপ্তিকে আমি...’, অধ্যায় শেষের বার্তা! পাকাপাকি বিচ্ছেদ হয়ে গেল যীশু-নীলাঞ্জনার? সারা-জারার মায়ের পোস্ট ঘিরে হইচই টলিপাড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল