TRENDING:

'ভুল না পাও গে' মনে তুলবে প্রেমের জোয়ার, উঠবে ঝড়

Last Updated:

জনপ্রিয় গায়ক অনুপ জালোটার গজলের ভক্ত নয় এই ভূ-ভারতে মনে হয় কেউ নেই ৷ আজ এক মিউজিক রিলিজ অনুষ্ঠানে গজলের এই বর্ষীয়ান শিল্পীকে পাওয়া গিয়েছিল অন্য রূপে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জনপ্রিয় গায়ক অনুপ জালোটার গজলের ভক্ত নয় এই ভূ-ভারতে মনে হয় কেউ নেই ৷ আজ এক মিউজিক রিলিজ অনুষ্ঠানে গজলের এই বর্ষীয়ান শিল্পীকে পাওয়া গিয়েছিল অন্য রূপে ৷ তাঁর নতুন গানের অ্যালবাম 'ভুল না পাও গে' মু্ক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানিয়েছেন - মানুষের মনে ভালবাসার রং সঞ্চারিত করতেই 'ভুল না পাও গে'-র আত্মপ্রকাশ ৷
advertisement

আরও পড়ুন : হৃতিক-বিরাটকে ফিটনেস চ্যালেঞ্জ কে ছুঁড়লেন, জানেন?

অনুপ জালোটা ছাড়াও এই গানের অ্যালবামে শিল্পী রীণা মেহেতা মন ছুঁয়ে যাওয়া কিছু অনবদ্য গান গেয়েছেন ৷ রীণা মেহেতা পেশায় ডাক্তার পেশার কারণেই তিনি প্রবাসে থাকেন ৷ এই অ্যালবামের এক একটি মন ছুঁয়ে যাওয়া গানের রচনা করেছেন অসদ আজমেরি ৷ সুরকার উমেশ মিশ্র ৷ মোট ৬টি গানের সংকলন এই  'ভুল না পাও গে ৷' অনুষ্ঠানটির আকর্ষণ বাড়তে উপস্থিত ছিলেন আরও এক জনপ্রিয় গায়ক তালাত আজিজ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

সব মিলিয়ে এই জমজমাট অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন অনুপ জালোটা ৷ তাঁর দাবি মানুষের মনে প্রেমের জোয়ার তুলবে 'ভুল না পাও গে ৷'

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'ভুল না পাও গে' মনে তুলবে প্রেমের জোয়ার, উঠবে ঝড়