TRENDING:

Trailer: জন্মদিনেই নতুন চমক, সামনে এল দেবের ‘ হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ !

Last Updated:

ছোটদের কথা মাথায় রেখে রূপকথার গল্প ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ বানাচ্ছেন দেব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেশ কয়েক বছর ধরেই নিজেকে নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করছেন টলিটাউনের 'মহা'দেব! 'চাঁদের পাহাড়' হোক কী হালের 'কবীর', ‘পাসওয়ার্ড’, ‘সাঁঝবাতি’...প্রতিটা ছবিতেই নিজেকে অন্য অবতারে তুলে ধরছেন নায়ক! এবার আরেক নতুন চমক! ছোটদের কথা মাথায় রেখে রূপকথার গল্প ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ বানাচ্ছেন দেব।
advertisement

পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। রাজার চরিত্রে খোদ দেব, এখানেই চমকের শেষ নয়! ছবির সেট তৈরির জন্য যোগাযোগ করা হচ্ছে সুপার ডুপার হিট ছবি ‘বাহুবলী’-র সেট ডিজাইনারের সঙ্গে। পরিচালক ও নায়ক দু'জনেই মনে করেন, রূপকথার গল্প বানালে সেট-এ সেই জাঁকজমকটা থাকা জরুরি! শোনা যাচ্ছে, বিগ বাজেটের এই ছবির সিংহভাগই শুট হবে দক্ষিণ ভারতে।

advertisement

ছবিতে দেব ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ৷ ছবিতে সঙ্গীত পরিচালনা দিয়েছেন কবীর সুমন ৷ দেবের জন্মদিন অর্থাৎ ২৫ ডিসেম্বর মুক্তি পেল এই ছবির ট্রেলার ৷

দেখুন ট্রেলার---

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Trailer: জন্মদিনেই নতুন চমক, সামনে এল দেবের ‘ হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল