TRENDING:

Happy Birthday দীপিকা পাড়ুকোন! বক্স অফিসের সঙ্গে স্বামীর মনেও ঝড় তুলতেও তিনি লাজবাব, প্রমাণ সোশ্যাল মিডিয়া পোস্ট!

Last Updated:

এই ভাবে হেসেখেলেই দু'জনের দিন কাটুক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জন্মদিনের আগে নতুন বছরের শুরুটা বেশ ভালোই হল দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। ওপেন এয়ার সাফারি উপভোগ করে খুশিতেন ঝলমলে হলেন নায়িকা। বলিউডে পা রাখার পর প্রথমদিকে এক-আধটা ভুলে যাওয়ার মতো ছবি তিনি করেছিলেন ঠিকই। কিন্তু কয়েক বছরের মধ্যেই নিজেকে সামলে নিয়ে বা বলা চলে নিজের ছবি নির্বাচন বুদ্ধিমত্তার সঙ্গে করতে শুরু করেন দীপিকা। তিনি যে সব রকমের ভুমিকাতেই স্বচ্ছন্দ এবং যথেষ্ট দক্ষ একজন অভিনেত্রী এই বিষয়ে কোনও সন্দেহের অবকাশ থাকে না।
advertisement

একসময় টিনসেল টাউনে রণবীর কাপুর (Ranbir Kapoor) আর দীপিকার প্রেম একটি বহুচর্চিত বিষয় ছিল। সম্পর্ক ঘনিষ্ঠ হতেই নিজের ঘাড়ের কাছে প্রেমিকের নামের ট্যাটুও করান দীপিকা পাড়ুকোণ। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। তবে দীপিকার সব দুঃখ ভুলিয়ে দিয়েছেন তাঁর একদা প্রেমিক এবং বর্তমান স্বামী রণবীর সিং (Ranveer Singh)। রণবীর সিং নিজেও একজন উচ্ছ্বল ও প্রাণবন্ত মানুষ। তাই তাঁর আশেপাশে থাকা মানুষরা কখনওই উদাস থাকতে পারেন না। স্ত্রী দীপিকার পাশে ঢাল হয়ে সব সময়ে থাকেন রণবীর।

advertisement

পর্দার বাইরে দীপিকা আর রণবীরের নানা খুনসুটি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে খুব উপভোগ্য। তাঁদের দু'জনের নানা ছবি এবং ছবির নিচের মজাদার ক্যাপশন দেখে দেদার লাইক পড়ে।

এই যেমন একটি ইন্সটাগ্রাম পোস্টে (Instagram) দেখা যায় যে দীপিকার হাতে একটি শিশি আর সেখান থেকে চামচ দিয়ে তিনি কিছু একটা খাচ্ছেন। সেটা সম্ভবত নাটেলা স্প্রেড জাতীয় কিছু। শিশির গায়ে লেখা খিলজি। এতে রণবীর লেখেন যে মধ্যরাতে দীপিকার খিলজিকেই প্রয়োজন, প্রতিশোধ এর চেয়ে ভালো আর কী হতে পারে!

advertisement

আবার কখনও সুইমিং পুলে নিজের ছবি পোস্ট করে রণবীর লেখেন সানডে। পিছনে অস্তমিত সূর্য দেখেই যে এইরকম পানিং তিনি করেছেন সেটা বোঝা যাচ্ছে। অভিনেতা হলেও শব্দ নিয়ে খেলতে যে স্বামী স্ত্রী বেশ ভালোবাসেন সেটা বোঝা যায়।

খাওয়া দাওয়া করতে করতে মিষ্টি খেয়ে উল্লসিত নায়িকা। আর তাঁর সেই উল্লাস ক্যামেরাবন্দী করলেন রণবীর। দীপিকার টিপ্পনী, নিজেকে চিয়ারলিডার বলে মনে হচ্ছে।

ছবির কাজ না থাকলে স্বামী-স্ত্রীর দিন যে হেসেখেলে ভালোই কাটে সেটা এই পোস্ট দেখলে বোঝা যায়। রণবীরের চুলের স্টাইল করেছেন দীপিকা। জাপানি অভিনেতা মিফুনের মতো লাগছে, পর্দার খিলজির বক্তব্য।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এই ভাবে হেসেখেলেই দু'জনের দিন কাটুক। নতুন বছরে যার শুভ সূচনা হল রণথম্বরে সাফারির মাধ্যমে। এর পর দু'জনেই আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, তাই তাঁর আগে একটু সময় কাটিয়ে নেওয়ার ছল পেয়ে গেলেন!

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday দীপিকা পাড়ুকোন! বক্স অফিসের সঙ্গে স্বামীর মনেও ঝড় তুলতেও তিনি লাজবাব, প্রমাণ সোশ্যাল মিডিয়া পোস্ট!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল