TRENDING:

OMG! স্বামীর সঙ্গে বিশেষ মুহূর্তের ভিডিও পোস্ট করে ফেললেন নাগিনের এই অভিনেত্রী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ‘ইয়ে হ্যায় মহব্বতে’ধারাবাহিকে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছে গোটা দেশ ৷ সেখানে তিনি কখনও দুষ্ট মহিলা ৷ সংসার ছারখার করে দিতে যাঁর জুড়ি মেলা ভার ৷ আবার কখনও তিনিই ধারাবাহিকে ভিলেন মুখোমুখি হয়ে কড়া হাতে দমন করেন ৷ এমন ভাবেই সব থেকে জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অনিতা হসনন্দানিকে দেখেছে গোটা দেশ ৷
advertisement

তবে শুরুটা হয়েছিল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেই ৷ সুভাষ ঘাইয়ের ‘তাল’ছবিতে কয়েকটি দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি ৷ এরপরই একতা কাপুরের ‘কভি সওতন কভি সহেলী’ধারাবাহিকে দেখা যায় তাঁকে ৷ সেখান থেকে বড় পর্দায় তাঁকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন একতা কাপুরই ৷ একতা কাপুরের প্রযোজনায় ‘কুছ তো হ্যায়’ এবং ‘কৃষ্ণা কটেজ’-এ নায়িকার চরিত্রে দেখা যায় তাঁকে ৷ তবে রুপোলি পর্দায় তেমনভাবে দাগ কাটতে পারেননি অনিতা ৷ এরপর ফের টেলিভিশনে ফেরত আসেন এই অভিনেত্রী ৷ এই মুহূর্তে তিনি ‘নাগিন’-এ বিষ-এর চরিত্রে অভিনয় করছেন তিনি ৷ আর এই চরিত্রই তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

টেলিভিশন অভিনেতা এজাজ খানের সঙ্গে একটা সম্পর্ক ছিল অনিতার ৷ তবে সে সম্পর্ক এখন অতীত ৷ রোহিত রেড্ডি এখন তাঁর স্বামী ৷ শিল্পপতি রোহিতকে নিয়ে এখন অভিনেত্রীর সুখের সংসার ৷ মাঝে মধ্যেই এই যুগল বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁরা ৷ আজ সোমবার স্বামীর সঙ্গে বিশেষ মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন অনিতা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
OMG! স্বামীর সঙ্গে বিশেষ মুহূর্তের ভিডিও পোস্ট করে ফেললেন নাগিনের এই অভিনেত্রী