TRENDING:

Rohit Bal Hospitalized: অবস্থা খুবই আশঙ্কাজনক...! হৃদরোগে আক্রান্ত রোহিত বল, রয়েছেন ভেন্টিলেটরে

Last Updated:

Rohit Bal Hospitalized: আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রোহিত বল৷ গুরুগ্রামের হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করার পরই আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রোহিত বল৷ গুরুগ্রামের হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করার পরই আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে৷ অনেকদিন ধরেই প্যানক্রিয়াটাইটিসে ভুগছিলেন রোহিত৷ চলতি বছরের প্রথম দিকেও শরীর খারাপ হয়েছিল রোহিতের৷ যার কারণে তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল৷
হৃদরোগে আক্রান্ত রোহিত বল
হৃদরোগে আক্রান্ত রোহিত বল
advertisement

গত বছর নভেম্বর মাসেও রোহিতের অবস্থা এতটাই গুরুতর হয় যে হাসাপাতালে ভর্তি করা হয়৷ সেই সময়েও পরিস্থিতি খুব খারাপ হয়েছিল৷ জানা যাচ্ছে রোহিতের অবস্থা এবারও আশঙ্কাজনক৷ তাঁর এক বন্ধু জানিয়েছেন, গুড্ডা খুবই খারাপ অবস্থায় আছে৷ নভেম্বরে যা হয়েছিল তাতে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল৷ তারপর বন্ধুরা মিলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ রোহিতের ঘনিষ্ঠ বন্ধু সাক্ষাৎকারে জানিয়েছিলেন প্রচুর অ্যালকোহল ও ঘুমের ওষুধ খেতেন তিনি৷ এবার তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে৷

advertisement

আরও পড়ুন-   বিদেশিনীর সঙ্গে চুটিয়ে লিভ ইন থেকে একাধিক নারীসঙ্গের গুঞ্জন! সব ভুলে ‘পিয়া’-কেই কেন কাছে টানলেন পরম?

আরও পড়ুন-  টলিপাড়ার ‘এই’ নায়কের জন্যই ভেঙেছিলেন ৬ বছরের সংসার, তবুও ছিল বন্ধুত্ব! আজ থেকেই কি পুরোপুরি পথ আলাদা হবে অনুপম-পিয়ার?

বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনারদের মধ্যে অন্যতম হলেন রোহিত বল৷ তিন দশকেরও বেশি কর্মজীবন ফ্যাশন দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন রোহিত৷ তার কাজ যেমন ভূয়সী প্রশংসিত, তেমনই তার সাহস নিয়ে চর্চা চলে৷ তার অসাধারণ ডিজাইনার স্টাইলিশ পোশাক বলি তারকারাই শুধু নন পামেলা অ্যান্ডারসন, সিন্ডি ক্রফোর্ড , উমা থারম্যান এবং নাওমি ক্যাম্পবেলের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিরাও পরেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

সূত্র থেকে আরও জানা গিয়েছে, এর আগেও তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ২০১০ সালে৷ সেই সময় তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল৷ বর্তমানে জীবন-মরণের লড়াই চালাচ্ছেন তিনি৷ অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ রোহিতের এই খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সকলেই৷ প্রিয় রোহিতের দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rohit Bal Hospitalized: অবস্থা খুবই আশঙ্কাজনক...! হৃদরোগে আক্রান্ত রোহিত বল, রয়েছেন ভেন্টিলেটরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল