TRENDING:

জুটি বাঁধবেন প্রভাস-সলমন !

Last Updated:

একের পর রেকর্ড ভেঙে বাহুবলি এ বছরের সেরা ছবি ৷ শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে বাহুবলি-ই এখন সেরা ছবি৷ আর এই সাফল্যকে সঙ্গে নিয়ে বাহুবলি প্রভাস এখন বলিউডেও সুপারহিট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একের পর রেকর্ড ভেঙে বাহুবলি এ বছরের সেরা ছবি ৷ শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে বাহুবলি-ই এখন সেরা ছবি৷ আর এই সাফল্যকে সঙ্গে নিয়ে বাহুবলি প্রভাস এখন বলিউডেও সুপারহিট ৷ তাও আবার বলিউডে একটিও ছবি না করে ৷
advertisement

প্রথমে শোনা গিয়েছিলে করণ জোহরের হাত ধরেই নাকি বলিউডে এন্ট্রি নিতে চলেছেন দক্ষিণী প্রভাস ৷ তবে সেকথা নিজেই খারিজ করেছেন তিনি ৷ তবে এবার বলিউডে নতুন করে রটে গেল করণ জোহর নয়, রোহিত শেট্টি-র হাত ধরেই বলিউডে আসতে চলেছেন প্রভাস ৷ তাও আবার সলমন খানের সঙ্গে জুটি বেঁধে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

ইংরেজি এক দৈনিকের খবর অনুযায়ী, রোহিত শেট্টি শুরু করতে চলেছেন এক নতুন ছবি ৷ আর এই ছবিতেই প্রভাসকে তিনি কাস্ট করছেন সলমনের সঙ্গে ৷ তবে এই খবর নিয়ে আপাতত কিছুই বলতে চাননি রোহিত ৷ অন্যদিকে রটেছে, রোহিতের এই ছবির জন্য নাকি ৮০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন বাহুবলি খ্যাত প্রভাস !

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
জুটি বাঁধবেন প্রভাস-সলমন !