TRENDING:

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দ্রুত আরোগ্য প্রার্থনা অভিনেত্রী সুদীপ্তার

Last Updated:

সুদীপ্তার প্রার্থনা, এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়ে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা :  বুদ্ধদেব ভট্টাচার্যর দ্রুত সুস্থতা কামনা করে ফেসবুকে পোস্ট করলেন সুদীপ্তা চক্রবর্তী ৷ আশাহত হতে রাজি নন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী ৷ তাঁর কথায়, আগের মতো কর্মক্ষম, টানটান, চনমনে হয়তো আর কোনওদিনই হবেন না তিনি ৷ কিন্তু সুদীপ্তার প্রার্থনা, এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়ে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন ৷
advertisement

গত মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যর কোভিড সংক্রমণ ধরা পড়ে ৷ মীরাদেবীকে হাসপাতালে ভর্তি করা হলেও প্রাক্তন মু্খ্যমন্ত্রী বাড়িতেই থাকার জেদে অনড় ছিলেন ৷ কিন্তু সোমবার রাত থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ বাইপ্যাপ সাপোর্টে আছেন তিনি ৷ দেওয়া হচ্ছে অক্সিজেন ৷ চলছে অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড ৷ তাঁর চিকিৎসার জন্য ৬ সদস্যের একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

অন্যদিকে মীরা ভট্টাচার্য কোভিডমুক্ত হয়ে বাড়িতে ফিরে এসেছিলেন ৷ কিন্তু একদিন কাটতে না কাটতেই তাঁকে ফের হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ শোনা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যর অসুস্থতায় ভেঙে পড়েছেন তিনি ৷ প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন মীরাদেবী ৷ সূত্রের খবর, মাঝে মাঝে কথাবার্তা জড়িয়ে যাচ্ছে ৷ অসংলগ্ন কথাও বলছেন তিনি ৷ তবে চিকিৎসকরা তাঁকে নিয়ে এখনও কোনও বার্তা দেননি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দ্রুত আরোগ্য প্রার্থনা অভিনেত্রী সুদীপ্তার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল