TRENDING:

ব্র্যাড পিটকে নাচ শেখাবেন শাহরুখ খান !

Last Updated:

মোটামুটি দু’জনের আলাপ আলোচনায় এই ব্যাপারটাই দাঁড়ায় ৷ শুধুমাত্র নাচটা জানলেই নাকি বলিউডের যেকোনও ছবি সাইন করে ফেলতে পারেন ব্র্যাড পিট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মু্ম্বই: মোটামুটি দু’জনের আলাপ আলোচনায় এই ব্যাপারটাই দাঁড়ায় ৷ শুধুমাত্র নাচটা জানলেই নাকি বলিউডের যেকোনও ছবি সাইন করে ফেলতে পারেন ব্র্যাড পিট ৷ এই নাচ না জানাটাই একমাত্র বলিউডে অভিনয়ের ক্ষেত্রে নাকি অন্তরায় ব্র্যাড পিটের কাছে ৷ না কোনও গুঞ্জন নয়, বরং একথা খোদ বলে উঠলেন হলিউডের সুপারস্টার ব্র্যাড পিট৷ আর সামনে বলিউডের কিং খান শাহরুখ !
advertisement

নেটফ্লিক্সের নিজের ছবি ‘ওয়ার মেসিন’ রিলিজ করাতেই মুম্বইয়ে হাজির হয়েছেন ব্র্যাড পিট ৷ আর এই অনুষ্ঠানেই শাহরুখ খানের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠেছিলেন ব্র্যাড পিট ৷ আর সেখানেই শাহরুখ খান সোজাসুজি জিজ্ঞেস করে বসলেন, ‘বলিউডে তাহলে ছবি কবে করছেন?’ উত্তরে পিট জানালেন, ‘আমি বলিউডে ছবি করতে পারবই না ৷ কারণ আমি নাচ করতে পারি না ৷’

advertisement

ব্র্যাডের একথা শুনে একবারেই লাফিয়ে ওঠেন শাহরুখ ৷ ব্র্যাডকে সোজা জানান, ‘আমরা আপনাকে নাচ শিখিয়েই দেব !’

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

কথায় কথায়, শাহরুখ ব্র্যাডকে জানান, ‘আপনি এত জনপ্রিয় ৷ আপনার ছবি সবাই দেখে ৷ কিন্তু আমার ছবি আমার ছেলে মেয়েরাই দেখতে চায় না ৷’ শাহরুখের একথায় একেবারে হেসে লুটিয়ে পরেন ব্র্যাড পিট৷ উত্তরে বলেন, ‘আমি কিছু নই ৷ কিছু গুণি মানুষের সঙ্গে কাজ করেছি এই যা ৷ ’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ব্র্যাড পিটকে নাচ শেখাবেন শাহরুখ খান !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল