TRENDING:

সুশান্তের ম্যানেজার দিশার আত্মহত্যা নিয়ে পরিবারের পক্ষ থেকে যা জানানো হল...

Last Updated:

সুশান্তের মৃত্যুর পর বেশ কিছু অভিযোগ উঠে এসেছে বলিউডের একাধিক তারকার বিরুদ্ধে৷ জড়িয়েছে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশার নামও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুশান্তের মৃত্যুর কিছুদিন আগে ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন তাঁর ম্যানেজার দিশা৷ ১৪ জুন সুশান্তের মৃত্যু হয় এবং তার আগের সপ্তাহে ৮ জুন মারা যান তাঁর ম্যানেজার৷ দু’জনেই আত্মহত্যা করেছেন৷ ফলে এদের মধ্যে কোনও যোগ রয়েছে কিনা তদন্ত তাই খতিয়ে দেখতে চাইছে মুম্বই পুলিশ৷
advertisement

সুশান্তের মৃত্যুর পর বেশ কিছু অভিযোগ উঠে এসেছে বলিউডের একাধিক তারকার বিরুদ্ধে৷ স্বজনপোষণ বা পক্ষপাতিত্ব বা নেপটিজম নিয়ে সরব হয়েছেন অনেকেই৷ এরই মধ্যে উঠে এসেছে সুরজ পাঞ্চোলির নাম৷ জল্পনা যে সুরজের সঙ্গে সম্পর্ক ছিল দিশা৷ এবং দিশা ছিলেন গর্ভবতী৷ এই খবরটি জানতেন সুশান্ত৷ তবে এই দিশা ও সুরজের মধ্যে সমস্যা হওয়ায় শেষ পর্যন্ত আত্মহত্যার পথই বেছে নেন দিশা, যার পুরোটাই জানতেন সুশান্ত সিং রাজপুত৷ এই ধরনের একটি খবর উঠে আসছে৷ এবং সুশান্তের মৃত্যুর পেছনেও তাই সুরজের হাত থাকতে পারে বলে অনেকে মনে করছেন৷ তবে এই খবরের কোনও সত্যতা নেই বলে জানিয়েছেন সুরজ ও তাঁর বাবা-মা অদিত্য পাঞ্চোলি ও জরিনা ওয়াহাব৷ এবার মুখ খুললেন দিশার পরিবারও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

তাঁরা জানিয়েছেন যে দিশার মৃত্যু নিয়ে নানা রকম চর্চা হচ্ছে৷ যার কোনও ভিত্তি নেই৷ মেয়েকে হারিয়ে পরিবার শোকস্তব্ধ৷ তার মধ্যে এই ধরনের রটনা তাদের মনকষ্ট আরও বাড়িয়ে তুলছে৷ তাই প্রিয়জনের মৃত্যুতে এভাবে জলঘোলা হোক, চান না দিশার পরিবার৷ তাঁরা মেয়ের আত্মার শান্তি কামনা করেন৷ এবং এই সময়ে নিজেরাও এই ধরনের জল্পনা ও রটনা থেকে দূরে থাকতে চান৷ তাই সকলের কাছে সইলন পরিবার অনুরোধ করেছেন, দিশাকে নিয়ে নানাবিধ চর্চা ও কাটাছেঁড়া বন্ধ করতে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুশান্তের ম্যানেজার দিশার আত্মহত্যা নিয়ে পরিবারের পক্ষ থেকে যা জানানো হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল