TRENDING:

জলের নীচে বিকিনিতে পরিনীতি, ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

ঝরঝরে ফিগারে মেকওভারের পর থেকেই একের পর এক আকর্ষণীয় ছবিতে ভরে উঠেছে পরিনীতির হৃদয় ৷ কিন্তু এ বার সে সবকিছুকে ছাপিয়ে গেলেন ‘ইশকজাদে’র নায়িকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ঝরঝরে ফিগারে মেকওভারের পর থেকেই একের পর এক আকর্ষণীয় ছবিতে ভরে উঠেছে পরিনীতির হৃদয় ৷ কিন্তু এ বার সে সবকিছুকে ছাপিয়ে গেলেন ‘ইশকজাদে’র নায়িকা ৷
advertisement

সম্প্রতি অস্ট্রেলিয়া ট্যুরে ব্যস্ত পরিনীতি চোপড়া ৷ সেখানে থেকে প্রায়ই দারুন দারুন ছবি পোস্ট করছেন তিনি ৷ এ বার বিকিনি পোস্টে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায় ৷ পরিনীতির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেই ছবিতে দেখা যাচ্ছে, গ্রেট বেরিয়ার রিফ-এ স্বচ্ছ নীল জলের তলায় সাদা-কালো ক্লিসিক কম্বিনেশনের টু-পিসে মাছেদের সঙ্গে জলকেলিতে মত্ত নায়িকা ৷ মুখে অক্সিজেন মাক্স ৷

advertisement

আরও পড়ুন: ইনস্টাগ্রামে অনুষ্কাকে একহাত নিলেন ক্যাটরিনা !

এমনিতে সাঁতার থেকে ওয়াটার গেম, সবটাই খুবই পছন্দের তাঁর ৷ স্কুবা ডাইভিংয়ে বরাবরই চৌখস পরিনীতি ৷ সে কারণেই হয়তো এমন সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাননি ৷

‘ফ্রেন্ডস অব অস্ট্রেলিয়া’র ভারতীয় মহিলা অ্যাম্বাসাডর তিনি ৷ সে কারণেই অস্ট্রেলিয়া ভ্রমণে গিয়েছেন পরিনীতি ৷ এই দেশ, এখানকার পশু-পাখি, পরিবেশ, এখানকার বাসিন্দাদের সবই তাঁর খুব পছন্দ বলে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন নায়িকা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার বুকে রাজস্থানের ছোঁয়া! উপহার কিংবা ঘর সাজানোর জন্য সেরা, দাম ১৫০ টাকা থেকে শুরু
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
জলের নীচে বিকিনিতে পরিনীতি, ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়