TRENDING:

টাকার অঙ্ক পছন্দ নয়, পাকিস্তানে রাজ কাপুরের বাড়ি বিক্রিতে বেঁকে বসলেন বর্তমান মালিক

Last Updated:

১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে বাড়িটি বানানো হয় । ওই বাড়িতেই জন্মেছিলেন ভারতীয় সিনেমার প্রবাদপ্রতীম নায়ক রাজ কাপুর ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পেশওয়ার: রাজ কাপুরের জন্মভিটে, কাপুর হাভেলি বিক্রি করতে অস্বীকার করলেন সেই বাড়ির বর্তমান মালিক । বহুদিন ধরেই পাকিস্তানের পেশওয়ারে ওই বিরাট অট্টালিকা বিক্রির কথাবার্তা চলছিল । সবকিছু মোটামুটি স্থির হওয়ার পরেও শেষ মুহূর্তে বেঁকে বসলেন বাড়ির বর্তমান মালিক হাজি আলি সাবির ।
advertisement

দেশভাগের আগে পাকিস্তানে থাকার সময় ওই বাড়িটি বানিয়েছিলেন রাজ কাপুরের ঠাকুরদা । ১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে বাড়িটি বানানো হয় । ওই বাড়িতেই জন্মেছিলেন ভারতীয় সিনেমার প্রবাদপ্রতীম নায়ক রাজ কাপুর । মুম্বইতে এসে সিনেমায় নামেন তিনি । তারপর থেকেই বলিউডে কাপুর বংশের রমরমা ।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

রাজ কাপুরের পৈতৃক এই বাড়িটি পেশওয়ারের খাইবার পুখতুনখাওয়া প্রদেশে অবস্থিত । পাক সরকার ওই কাপুর হাভেলিতে একটি চলচ্চিত্রের মিউজিয়ম করতে চেয়েছিল । বর্তমান মালিকের সঙ্গে দেড় কোটি টাকায় রপাও হয় । কিন্তু শেষ মুহূর্তে হাজি আলি সাবির জানান, ওই বাড়িটির ঐতিহাসিক মূল্য, জমি-জায়গা এবং তার অবস্থানের নিরিখে অনেক বেশি দাম হওয়ার কথা । পাকিস্তানের টাকায় অন্তত ২০০ কোটি টাকা দাম হওয়া উচিত ওই বাড়ির । তাঁর বক্তব্য, ওই এলাকায় অর্ধেক মার্লা (পাকিস্তানের মাপন একক) এলাকাও দেড় কোটি টাকায় পাওয়া যায় না । সেখানে ছয় মার্লা কাপুর হাভেলি ওই টাকায় দেওয়া সম্ভব নয় ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
টাকার অঙ্ক পছন্দ নয়, পাকিস্তানে রাজ কাপুরের বাড়ি বিক্রিতে বেঁকে বসলেন বর্তমান মালিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল