টাইগারের এমন মজার পোস্টে কমেন্ট বক্স ফ্যানেদের ভালোবাসায় ভরে গিয়েছে। ভালোবাসার মানুষকে এভাবে 'শত্রু' হিসেবে চিহ্নিত করে তিনি যে তাঁদের আরও গভীর প্রেমেরই ইঙ্গিত দিয়েছেন, মনে করছেন ভক্তদের একাংশ। টাইগারের বোন কৃষ্ণা শ্রফও এই ছবিতে ভালোবাসার ইমোজি শেয়ার করেছেন। অন্যদিকে, টাইগারের মা ও ছবির প্রযোজক আয়েশা শ্রফও দিশার গরুর সঙ্গে আদুরে আলাপের একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'হ্যাপি বার্থডে দিশু। সবাই তোমার গ্ল্যামারাস দিকটা দেখেন, তবে আমি তোমার এই দিকটা সবচেয়ে বেশি ভালোবাসি।' অর্থাৎ পশুপ্রেমের উল্লেখ করেছেন আয়েশা।
advertisement
কাজের দিক থেকেই সময়টা ভালোই যাচ্ছে দিশা পাটানির। কয়েকদিন আগেই প্রভু দেবা পরিচালিত 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবিতে দেখা গিয়েছে দিশাকে। বিপরীতে ছিলেন সলমান খান। এর আগেও ২০১৯ সালে সলমানের সঙ্গে কাজ করেছেন তিনি। 'ভারত' ছবিতে সলমানের সঙ্গে দেখা গিয়েছিল দিশা ও ক্যাটরিনা কাইফকে। ছিলেন তাবুও। এর পর দিশাকে দেখা যাবে 'এক ভিলেন ২' ছবিতে। বিপরীতে রয়েছেন অর্জুন কাপুর ও জন আব্রাহাম।
বলিউডে দীর্ঘদিন ধরেই কাজ করছেন দিশা। পেয়েছেন জনপ্রিয়তা। তাঁর ফিগার ও নাচ যথেষ্ট প্রশংসা পেয়েছেন দর্শকের কাছে। এরই পাশাপাশি জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। মাঝে মাঝেই একসঙ্গে বিদেশে বেড়াতে যান তাঁরা। যদিও সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট না করা নিয়ে সমালোচনা শুনতে হয় তাঁদের। তবে সম্পর্ক নিয়ে সরাসরি এখনও মুখ খোলেননি টাইগার বা দিশা কেউই।
