TRENDING:

ভক্তদের বহু দিনের দাবি মিটিয়ে ‘সাথ নিভানা সাথিয়া’য় ফের আসছেন ‘গোপী বহু’ দেবলীনা

Last Updated:

শেষ পর্যন্ত দর্শকদের দাবি মেনেই ছোট পর্দায় ফের শুরু হতে চলেছে ‘সাথ নিভানা সাথিয়া ২’। আবার ‘গোপী বহু’র চরিত্রে দেবলীনা ভট্টাচার্য ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: হিন্দি সিরিয়ালপ্রেমীদের মধ্যে এমন মানুষ খুব কমই আছেন যাঁরা ‘সাথ নিভানা সাথিয়া’ দেখেননি । বহু বছর ছোট পর্দায় দাপিয়ে ব্যাটিং করছে অন্যতম জনপ্রিয় এই সিরিয়াল । আর এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘গোপী বহু’ তো সকলের কাছে ভীষণ জনপ্রিয় একটা চরিত্র । সেই চরিত্র অভিনয় করে বিপুল সাফল্য পেয়েছেন যিনি, তিনি আদতে বাঙালি কন্যা । নাম দেবলীনা ভট্টাচার্য ।
advertisement

তিন বছর আগে শেষ হয়ে গিয়েছিল ‘সাথ নিভানা সাথিয়া’ । কিন্তু দর্শকদের বহুদিনের দাবি ছিল এই সিরিয়াল ফের ফিরিয়ে আনার । শেষ পর্যন্ত সেই দাবি মেনেই ছোট পর্দায় শুরু হতে চলেছে ‘সাথ নিভানা সাথিয়া ২’। এর আগের সিজনের শেষদিকে ‘গোপী বহু’-র চরিত্রে এসেছিলেন গিয়া মানেক । তবে দেবলীনার জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি তাতে । ‘গোপী বহু’ হিসাবে মানুষ ফের দেবলীনা’কেই চাইছিলেন । তাই নির্মাতাদের সিদ্ধান্তে ফের এই সিরিয়ালে দেখা যাবে দেবলীনা’কে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অর্ধেক সময়েই পৌঁছানো যাবে শহরে, কালিন্দ্রী নদীর ওপর স্থায়ী সেতু উপহার পেল মালদহবাসী
আরও দেখুন

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন সিজনের একটি টিজার পোস্ট করেছেন দেবলীনা । গোলাপী শাড়ি আর মানানসই গয়নায় তাঁকে দারুণ লাগছে । তবে নতুন টিজারে বেশ কয়েকটি নতুন চরিত্রের আভাস দিয়েছেন দেবলীনা । সেই চরিত্র গুলি কে, তার উত্তর পাওযা যাবে সিরিয়ালেই ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভক্তদের বহু দিনের দাবি মিটিয়ে ‘সাথ নিভানা সাথিয়া’য় ফের আসছেন ‘গোপী বহু’ দেবলীনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল