TRENDING:

Bombay HC in Raj Kundra Porn Case:বম্বে হাইকোর্টের নির্দেশে সপ্তাহখানের স্বস্তিতে রাজ কুন্দ্রা

Last Updated:

পর্নোগ্রাফি তৈরির মামলায় গ্রফতার করা হয় শিল্পা শেট্টির স্বামীকে৷ এতদিন জেলেই ছিলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পর্নোগ্রাফি তৈরির মামলায় আপাতত ১ সপ্তাহ স্বস্তিতে শিল্পা শেট্টির (Shilpa Shetty Husband) স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ বুধবারই বম্বে হাইকোর্ট (Bombay High Court) তাঁর অন্তর্বর্তী সুরক্ষার (interim protection) নির্দেশ দেয়৷ এই সময়ের মধ্যে তাঁকে পুনরায় গ্রফাতার করা যাবে না৷ রাজ কুন্দ্রা গ্রফতারের পর পুলিশ হেফাজতে ছিলেন, তারপর তাঁকে পাঠানো হয় জেল হেফাজতে৷
advertisement

রাজের আইনজীবী তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুরের জন্য আবেদন জানিয়েছিলেন৷ সেই শুনানি চলছিল৷ জাস্টিস সন্দীপ কে শিন্ডের সিঙ্গল বেঞ্চে সেই শুনানি চলছিল৷ আপাতত সেই শুনানি চলবে৷ ২৫ অগাস্ট ফের শুনানির দিন ধার্য হয়েছে৷

advertisement

পর্নোগ্রাফি তৈরি করছিলেন রাজ কুন্দ্রা৷ এই অভিযোগে তাঁকে গ্রেফতার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ৷ বারবার জামিনের আবেদন করা হলেও, তাঁর জামিন মঞ্জুর করা হয়নি৷ এরই মধ্যে জল অনেক দূর গড়িয়েছে৷ শিল্পা শেট্টি দাঁড়িয়েছেন তাঁর স্বামীর পাশে৷ তিনি বলেছেন যে, রাজ কোনও পর্নোগ্রাফি তৈরি করেননি৷ তিনি তৈরি করেছেন কামধর্মী ছবি৷ যা বলিউডে আকছার হয়ে থাকে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দেখানো হয়৷ যদিও শিল্পার এই বক্তব্যের পরও চিড়ে ভেজেনি৷

advertisement

এরই মধ্যে শিল্পার কেরিয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে যায়৷ স্বামী জেলে, অভিনেত্রী স্ত্রীকেও যেন বারবার কাঠগোড়ায় তোলা হয়৷ যে ডান্স রিয়ালিটি শোয়ের বিচারক ছিলেন তিনি, সেখান থেকে তাঁকে সরিয়ে দেওয়া হবে, এমনও শোনা যায়৷ এরই সঙ্গে শিল্পার অভিনীত ছবি হাঙ্গামা ২ মুখ থুবড়ে পড়ে৷ যদিও ফের তিনি ফিরবেন রিয়ালিটি শোয়ের বিচারকের ভূমিকায় এমন খবর নিশ্চিত হয়েছে৷ রাজ কুন্দ্রার গ্রেফতারিতে যে তাঁদের মারাত্মক সম্মানহানি হয়েছে, তা বারবার উঠে আসে শিল্পার কথায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

অন্যদিকে রাজের অফিস থেকে নানা গোপন নথি উদ্ধার হয়৷ যা পরীক্ষা করে দেখেন গোয়েন্দারা৷ একই সঙ্গে রাজকে জামিন দিলে তিনিও প্রভাবশালী ব্যক্তিদের মতো দেশে ছেড়ে পালাতেন পারেন, এমন আশঙ্কা প্রকাশ করা হয় মুম্বই পুলিশের তরফে৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bombay HC in Raj Kundra Porn Case:বম্বে হাইকোর্টের নির্দেশে সপ্তাহখানের স্বস্তিতে রাজ কুন্দ্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল