TRENDING:

‘২২ বছর লকডাউনে রয়েছি আমরা’, কাজলের সঙ্গে রোম্যান্টিক ছবি শেয়ার করলেন অজয়

Last Updated:

সম্প্রতি নিজেদের একটি পুরনো সাদা-কালো ছবি শেয়ার করেছেন অজয় । আর তাতে মশকরা করে লিখেছেন একটি ক্যাপশনও ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের অন্যতম 'লাভিং জোড়ি' বলা হয় তাঁদের ৷ কাজল ও অজয় দেবগণ ৷ ২০ বছর ধরে একসঙ্গে পথ চলছেন দেবগণ দম্পতি ৷ এত বছরেও এতটুকু ফিকে হয়নি তাঁদের সম্পর্কের রসায়ন ৷ নিজেদের ইমেজেও কোনও রকম আঁচ লাগতে দেননি তাঁরা ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ৷ ছবির নাম ভূমিকায় রয়েছেন অজয় ৷ আর তানাজির স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে কাজলকে ৷ বহু বছর পর ফের জুটি বেঁধে তাঁরা অভিনয় করেছেন বড় পর্দায় ৷ তাঁদের জুটির ম্যাজিকও পছন্দ করেছেন দর্শকরা ।
advertisement

সম্প্রতি নিজেদের একটি পুরনো সাদা-কালো ছবি শেয়ার করেছেন অজয়  আর তাতে মশকরা করে লিখেছেন একটি ক্যাপশনও । এই লকডাউনের বাজারে সকলেই গৃহবন্দি । বন্ধ দোকানপাট, শপিং মল, যানবাহন এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রিও । তাই ঘরে বসে বোরডম কাটাতে নানা পন্থা অবলম্বন করছেন সেলেবরা । অজয়ও কম যান না । কাজলের সঙ্গে মিষ্টি রোম্যান্সের ছবি শেয়ার করে অজয় লিখেছেন, ‘‘মনে হচ্ছে ২২ বছর ধরে আমরা দু’জন লকডাউনে রয়েছি ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘২২ বছর লকডাউনে রয়েছি আমরা’, কাজলের সঙ্গে রোম্যান্টিক ছবি শেয়ার করলেন অজয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল