TRENDING:

কলকাতায় এসে ‘পার্বতী’কে মিস করেছিলেন ইরফান ! ফেসবুকে জানিয়ে ছিলেন সেকথা...

Last Updated:

অভিনেতা ইরফান খানের অকাল মৃত্যু মেনেই নিতে পারছে না সিনেপ্রেমীরা ৷ একদিকে যখন করোনা নিয়ে গোটা বিশ্ব তটস্থ, যখন গোটা দেশ লকডাউনে, সেই সময়ই নিশ্চুপে চলে গেলেন ইরফান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অভিনেতা ইরফান খানের অকাল মৃত্যু মেনেই নিতে পারছে না সিনেপ্রেমীরা ৷ একদিকে যখন করোনা নিয়ে গোটা বিশ্ব তটস্থ, যখন গোটা দেশ লকডাউনে, সেই সময়ই নিশ্চুপে চলে গেলেন ইরফান ৷ এভাবে যাওয়া যেন সত্যিই হতবাক করে দিয়েছে দেশের মানুষকে ৷ আর তাই তো সোশ্যাল মিডিয়ায় ফিরে ফিরে আসছে ইরফান নিয়ে নানা কথা ৷ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ইরফান খানকে নিয়ে স্মৃতিচারণায় ব্যস্ত ৷
advertisement

ঠিক এরকমই একটি পুরনো ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ৷ ভাইরাল হল ইরফান খানের ফেসবুকের এক পোস্ট ৷

সিনেমা মহলে বেশ রসিক মানুষ নামেই পরিচিত ছিলেন তিনি ৷ নিজের ছবির অন্যান্য অভিনেতাদের সঙ্গে সব সময়ই মজা করে বেরাতেন ইরফান ৷ ঠিক যেমন ‘করীব করীব সিঙ্গল’ ছবির নায়িকা পার্বতীর সঙ্গে মস্করা করে বসলেন ফেসবুকে ৷

advertisement

‘করীব করীব সিঙ্গল’ ছবির প্রোমোশনে একাই কলকাতা শহরে এসেছিলেন ইরফান ৷ আর প্রোমোশন শেষে হাওয়া ব্রিজের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন ইরফান ৷ আর সেই ছবি ফেসবুকে আপলোড করে নায়িকা পার্বতীকে ইরফান লিখেছিলেন, ‘আই হেট টিয়ারস রে...জলদি মিলো মুম্বইমে...’

সেরা ভিডিও

আরও দেখুন
ঠাকুরনগরে রাজ্যপাল, পাঠক্রমে হরিচাঁদ-গুরুচাঁদের বাণীর প্রস্তাব, তীব্র কটাক্ষ মমতাবালার
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কলকাতায় এসে ‘পার্বতী’কে মিস করেছিলেন ইরফান ! ফেসবুকে জানিয়ে ছিলেন সেকথা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল