সেরার সেরা হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।
advertisement
পরিণীতা-৬.২(প্রথম)
রাঙামতি তীরন্দাজ- ৬.১(দ্বিতীয়)
পরশুরাম আজকের নায়ক-জোয়ার ভাঁটা-৬.০(তৃতীয়)
ও মোর দরদিয়া- ৫.৭(চতুর্থ)
প্রফেসর বিদ্যা ব্যানার্জি-৫.৫(পঞ্চম)
লক্ষ্মীর ঝাঁপি- ৫.৪(ষষ্ঠ)
আমাদের দাদামণি-৫.৩(সপ্তম)
তারে ধরি ধরি মনে করি -৫.১(অষ্টম)
কনে দেখা আলো– ৪.৯ (নবম)
চিরসখা-চিরদিনই তুমি যে আমার–৪.৬(দশম)
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। এবারেও নিজের সিংহাসন ধরে রাখল ধারাবাহিক পরিণীতা৷
চলতি সপ্তাহে ৬.২ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’৷ ৬.১ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’৷ ৬.০ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ ও ‘পরশুরাম আজকের নায়ক’ । ৫.৭ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘ও মোর দরদিয়া ‘৷ ৫.৫ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ৷
