ভুবন বাদ্যকরের বাড়িতে পৌঁছানো এখন বেশ সহজ। বীরভূমের দুবরাজপুর রেল স্টেশনে নামার পর সড়কপথে তাঁর গ্রামের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। গ্রামের নাম কুড়ালজুড়ি। দুবরাজপুর হয়ে প্রথমে পণ্ডিতপুর গ্রামে আসতে হবে। সেখান থেকে কুড়ালজুড়ি গ্রামে ঢোকার মুখেই রাস্তার পাশে একটি ‘যাত্রী প্রতীক্ষালয়’ ল্যান্ডমার্ক হিসেবে চোখে পড়বে। এই প্রতীক্ষালয়ের বাঁ দিকে একটি কংক্রিটের রাস্তা চলে গিয়েছে। এই পথ ধরে কিছুটা এগিয়ে গেলেই দেখা মিলবে ‘বাদাম কাকু’র বাড়ির।
advertisement
বর্তমানে ভুবন বাদ্যকর বেশ খোশমেজাজেই দিন কাটাচ্ছেন। তাঁর বাড়িতে এখন প্রায়ই সংবাদমাধ্যম এবং অনুরাগী বা পর্যটকদের আনাগোনা লেগে থাকে। কুড়ালজুড়ি গ্রামের পরিবেশ অত্যন্ত শান্ত ও প্রাণবন্ত। পথে ঘাটে খেলে বেরাচ্ছে ছোট ছোট শিশুরা, গ্রামবাসীদের সাহায্যপ্রবণ ব্যবহার আপনার নজর কাড়বে। ভুবন বাদ্যকরের কথায়, ” ভাল আছি, অত্যন্ত আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছি। মানুষের এই ভালবাসা ও আশীর্বাদ পেয়ে তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি।” ভালবাসার টানে তাঁর বাড়িতে কেউ দেখা করতে এলে, তিনি আগের মতোই উৎফুল্ল বোধ করেন।