TRENDING:

Ankush Hazra and Sandy Saha: ঐন্দ্রিলার ছবিতে হাতির কার্টুনের জেরেই ব্লক? অঙ্কুশ-স্যান্ডি দ্বন্দ্বে সরগরম টলিপাড়া

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : টলিউডের বিতর্ক তালিকায় নতুন সংযোজন অঙ্কুশ হাজরা বনাম স্যান্ডি সাহা ৷ গুঞ্জন, স্যান্ডিকে (Sandy Saha) ফেসবুকে সম্প্রতি ব্লক করে দিয়েছেন অঙ্কুশ (Ankush Hazra) ৷ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, সামাজিক মাধ্যম তিনি দেখাশোনা করেন না ৷ তার জন্য বিশেষ টিম আছে ৷ তারা করে থাকলে তিনি জানেন না ৷ অন্যদিকে জনপ্রিয় ইউটিউবার স্যান্ডির দাবি, তিনি নিশ্চিত অঙ্কুশ নিজেই তাঁকে ব্লক করেছেন ৷
advertisement

নিজেকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দেওয়া স্যান্ডির দাবি অঙ্কুশ সত্যের মুখোমুখি হতে পারেন না ৷ কাপুরুষের মতো লুকিয়ে থাকেন ৷ তবে অঙ্কুশের সঙ্গে তাঁর বিবাদ নতুন নয়, সে কথাও স্বীকার করেছেন স্যান্ডি ৷ বরং অভিযোগ, দু’ বছর আগে ২০১৯-এ অঙ্কুশ হুমকি দিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে স্যান্ডিকে কাজ করতে দেবেন না ! স্যান্ডি জানান, তাঁর মোবাইলে কল রেকর্ডিংয়ে সব রেকর্ড করা আছে ৷

advertisement

তবে এর পর ও তাঁদের সম্পর্ক শুধরে গিয়েছিল ৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন স্যান্ডি ৷ পুরনো কথা প্রকাশ না করতে তাঁকে অনুরোদ করেছিলেন অঙ্কুশ ৷ সংবাদমাধ্যমে দাবি স্যান্ডির ৷ কিন্তু এখন যখন তাঁকে ফেসবুকে ব্লক করে দেওয়া হয়েছে, তিনি মখ খুলবেন৷ মত ইউটিউবারের ৷

কিন্তু দু’ পক্ষের বিবাদের উৎস কী? ইন্ডাস্ট্রি ও নেটদুনিয়ায় গুঞ্জন, সামাজিক মাধ্যমে স্যান্ডির পরিহাসমূলক মন্তব্য বরদাস্ত করেননি অঙ্কুশ ৷ পরিহাসমূলক এই মন্তব্য অবশ্য স্যান্ডির ভাষায় ‘রোস্ট’৷ ‘এমটিভি রোডিজ’-এ অংশ নেওয়া ইউটিউবার স্বীকার করেছেন তিনি সামাজিক মাধ্যমে আরও অনেককেই ‘রোস্ট’ করেন ৷

advertisement

কিন্তু অঙ্কুশের ক্ষেত্রে স্যান্ডি কী রোস্ট করেছিলেন? চলতি বছর ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত ছবি ‘ম্যাজিক’ ৷

অঙ্কুশের পোস্টের নীচে স্যান্ডি ছবি পোস্ট করে বোঝতে চেয়েছেন, কলকাতার কোনও সিনেমাহলে ছবিটি জায়গা পায়নি ৷ চলছে শহরতলির কোনও হল-এ ৷

advertisement

এখানেই শেষ নয় ৷ সমুদ্রসৈকতে ঐন্দ্রিলার ছবির নীচে হাতির ছবি, অঙ্কুশ-ঐন্দ্রিলার ছবির নীচে হাতি ও সাপের কার্টুন, একাধিকবার রোস্ট করেছেন স্যান্ডি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

তাঁর কথায়, তিনি আরও অনেকের ক্ষেত্রেই এই ধরনের মন্তব্য করে থাকেন ৷ কিন্তু অঙ্কুশ তাঁর রসিকতা মজার ছলে নিতে অক্ষম বলে মন্তব্য স্যান্ডির ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankush Hazra and Sandy Saha: ঐন্দ্রিলার ছবিতে হাতির কার্টুনের জেরেই ব্লক? অঙ্কুশ-স্যান্ডি দ্বন্দ্বে সরগরম টলিপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল