TRENDING:

‘উড়তা পঞ্জাব’ নিয়ে মুখ খুললেন বিগবি !

Last Updated:

শাহিদ কাপুরের নতুন ছবি ‘উড়তা পঞ্জাব’ নিয়ে সরগরম গোটা বলিউড ৷ সেই আঁচ দেখা গেল বিগবি অমিতাভের কথাতেও ৷ বুধবার শহর কলকাতায় নতুন ছবি ‘তিন’-এর প্রোমোশনে এসেছিলেন অমিতাভ বচ্চন ৷ ‘তিন’ ছবি নিয়ে নানা কথার মাঝখানে সেন্সর বোর্ড ও উড়তা পঞ্জাব বিতর্ক নিয়েও মুখ খুললেন বিগবি !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শাহিদ কাপুরের নতুন ছবি ‘উড়তা পঞ্জাব’ নিয়ে সরগরম গোটা বলিউড ৷ সেই আঁচ দেখা গেল বিগবি অমিতাভের কথাতেও ৷ বুধবার শহর কলকাতায় নতুন ছবি ‘তিন’-এর প্রোমোশনে এসেছিলেন অমিতাভ বচ্চন ৷ ‘তিন’ ছবি নিয়ে নানা কথার মাঝখানে সেন্সর বোর্ড ও উড়তা পঞ্জাব বিতর্ক নিয়েও মুখ খুললেন বিগবি !
advertisement

অনুরাগ কাশ্যপের প্রযোজনায় তৈরি হয়েছে ‘উড়তা পঞ্জাব’ ৷ পরিচালক অভিষেক চৌবে ৷ মাদক আসক্ত পঞ্জাবের গল্পই উঠে এসেছে ‘উড়তা পঞ্জাব’ ছবিতে ৷ আর এখানেই আপত্তি জানিয়েছেন সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনি ৷ পহেলাজের আপত্তি ছবির নামে ব্যবহার হওয়া ‘পঞ্জাব’ শব্দটি নিয়েই ৷ যার বিরোধ করেছেন প্রযোজক ও পরিচালক ৷ বুধবার সেন্সর বোর্ডের সমালোচনা করে বিশেষ সাংবাদিক বৈঠকের ব্যবস্থাও করেছিলেন মহেশ ভাট, অনুরাগ কাশ্যপ, জোয়া আখতারের মতো তাবড় বলিউড পরিচালকরা ৷ এমনকী, গোটা বিষয়টা জানিয়ে প্রধানমন্ত্রী নেরন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন অনুরাগ কাশ্যপ ৷

advertisement

কলকাতায় ‘তিন’ ছবির প্রোমোশনে এসে অমিতাভ বচ্চনের মুখেও উঠে এল উড়তা পঞ্জাবের কথা ৷ সেন্সর বোর্ডের সমালোচনা করে বিগবি বলেন, ‘উড়তা পঞ্জাবের কলাকুশলীদের পাশে আছি ৷ আমার মনে হয় সেন্সর বোর্ডের আরও উদার হওয়া উচিত ৷ নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের ৷ সৃজনশীলতাকে খুন করা উচিত নয় ৷ ’

advertisement

‘উড়তা পঞ্জাব’ ইস্যু নিয়ে এখন একজোট বলিউড ৷ বুধবারের বৈঠকে পরিচালক জোয়া আখতার বলেন, ‘সেন্সর বোর্ড স্কুল প্রিন্সিপালের মত করছে ৷ যতই বাধা আসুক সিনেমা মুক্তি পাবেই ৷ ইন্টারনেটেও দর্শক দেখতে পাবে ৷ ’

শাহিদের এই ছবি নিয়ে বিতর্ক ওঠে ছবির নামে ‘পঞ্জাব’ ব্যবহার করাতেই ৷ ছবির গল্প পঞ্জাবে নেশা ও মাদকের ব্যবহার নিয়ে, পঞ্জাবের ইয়ং জেনারেশনে মাদকাসক্তি নিয়ে ৷ পরিচালক ও প্রযোজকের কথায়, ‘উড়তা পঞ্জাব’ থেকে পঞ্জাব সরিয়ে নিলে বিষয়টিই স্পষ্ট হবে না ৷ অন্যদিকে সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনি আপত্তি তুলেছে এই ‘পঞ্জাব’ শব্দ নিয়েই ৷ শুধু তাই নয়, পহেলাজ নিহালনি ‘ঘুষ’ খাওয়ার অভিযোগ তুলেছেন অনুরাগের বিরুদ্ধে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

বুধবার বৈঠকে অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, ‘বিভিন্ন ধরণের সিনেমা তৈরি হচ্ছে ৷ তিনি একা দেশের নীতিবোধ তৈরি করতে পারেন না ৷ আমি শেষ পর্যন্ত লড়ব ৷ দর্শকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা অপরাধ ৷ একনায়কতন্ত্র চালাচ্ছেন নিহালনি ৷ সেন্সর বোর্ডের অরাজকতা কয়েক বছর ধরে চলছে ৷ আমি অনেকদিন ধরে এর প্রতিবাদ করছি ৷ এই সিনেমা নিয়ে অযথা রাজনীতি হচ্ছে ৷ আমি বাস্তব ঘটনা নিয়ে সিনেমা করি ৷ রাষ্ট্রের বিরুদ্ধে সিনেমা আজ পর্যন্ত করিনি ৷ সাধারণের জন্য সিনেমা করি ৷ আমি এভাবে সাংবাদিক বৈঠকে বসব ভাবিনি ৷ আমি রাজনীতি করি না, সিনেমা তৈরি করি ৷ ’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘উড়তা পঞ্জাব’ নিয়ে মুখ খুললেন বিগবি !