TRENDING:

Agnidev Chatterjee Hospitalised: হাসপাতালে ভর্তি অগ্নিদেব! 'স্বামীর জন্য প্রার্থনা করুন', হঠাৎ কেন একথা বললেন সুদীপা? উদ্বিগ্ন ভক্তরা

Last Updated:

Agnidev Chatterjee Hospitalised: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ সোশ্যাল মিডিয়ায় এই খবর ফাঁস হতেই শুরু হয়েছে নানা ধরনের জল্পনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ সোশ্যাল মিডিয়ায় এই খবর ফাঁস হতেই শুরু হয়েছে নানা ধরনের জল্পনা৷ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় নাকি ডেঙ্গিতে আক্রান্ত৷ চারিদিকে যেভাবে ডেঙ্গি বাড়ছে তাতে অনেকেই অনুমান করেছিলেন তারও ডেঙ্গি হয়েছে৷ তা নিয়েই জলঘোলা হতেই এবার শক্ত হাতে হাল ধরলেন অগ্নিদেবের স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়৷
হাসপাতালে ভর্তি অগ্নিদেব!
হাসপাতালে ভর্তি অগ্নিদেব!
advertisement

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট লেখেন সুদীপা৷ সেখানে সাফ জানান, আমার স্বামী অগ্নিদেব ডেঙ্গিতে আক্রান্ত নন৷ তবে এটাও ঠিক যে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ শনিবার তার অ্যাঞ্জিওগ্রাম হবে৷ সকলকে ধন্যবাদ আমাদের পরিবারের পাশে থাকার জন্য৷ সকলে ওর দ্রুত আরোগ্য কামনা করুন৷

advertisement

আরও পড়ুন-সত্যিই কি অন্তঃসত্ত্বা? কবে মা হচ্ছেন ক্যাটরিনা? আসল সত্য ফাঁস হতেই তোলপাড়

আরও পড়ুন- বিছানায় শয্যাশায়ী জিনাত আমন! ১০ দিন ধরে ভয়ঙ্কর ফ্লু-তে আক্রান্ত, এখন কেমন আছেন অভিনেত্রী?

তবে এই প্রথমবার নয়, এর আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অগ্নিদেবকে৷ এবারও শারীরিক কোনও অসুস্থতা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচালক৷ তবে সুদীপার এই পোস্ট দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাটোয়ায় স্বাস্থ্য পরিষেবায় বড় চমক! ৭১ লক্ষ টাকা ব্যয়ে চালু হল জোড়া সুস্বাস্থ্য কেন্দ্র, জানুন কোন কোন ওয়ার্ডে
আরও দেখুন

কিছুদিন আগেও সুদীপার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন৷ সেইসময়েও ভীষণভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী৷ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুদীপার মা৷ সকলকে দ্রুত আরোগ্য কামনা করতে বলেছিলেন৷ তার উপর স্বামীর অসুস্থতা খবরে নানা কিছু রটনা শুনে রীতিমতো বিস্মিত অভিনেত্রী৷ অসুস্থতার খবর নিয়ে যাতে বিশেষ কোনও জলঘোলা না হয়, তাই নিজেই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে পোস্ট করেছেন অভিনেত্রী৷ ভক্তরা সকলেই তাঁর স্বামীর জন্য প্রার্থনা করেছেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Agnidev Chatterjee Hospitalised: হাসপাতালে ভর্তি অগ্নিদেব! 'স্বামীর জন্য প্রার্থনা করুন', হঠাৎ কেন একথা বললেন সুদীপা? উদ্বিগ্ন ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল