TRENDING:

‘আমি শাকিবের সন্তানের মা’, লাইভ শো-তে নায়ক শাকিবকে আক্রমণ নায়িকা অপুর !

Last Updated:

সোমবার রাত থেকেই গোটা বাংলাদেশ জুড়ছে তুমুল উত্তেজনা ৷ আর উত্তেজনার কেন্দ্র বিন্দু ঢালিউডের এক নম্বর নায়ক শাকিব ও নায়িকা অপু ! সঙ্গে অবশ্য রয়েছে নায়িকা বুবলিও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: সোমবার রাত থেকেই গোটা বাংলাদেশ জুড়ছে তুমুল উত্তেজনা ৷ আর উত্তেজনার কেন্দ্র বিন্দু ঢালিউডের এক নম্বর নায়ক শাকিব ও নায়িকা অপু ! সঙ্গে অবশ্য রয়েছে নায়িকা বুবলিও ৷
advertisement

গল্পের শুরুটা বাংলাদেশের এক টিভি চ্যানেলের লাইভ সাক্ষৎকারেই ৷ সোমবার বাংলাদেশের এক লাইভ টিভি সাক্ষাৎকারে বোমা ফাটান নায়িকা অপু ৷ ছোট্ট বাচ্চা কোলে নিয়ে অপু জানান, ‘আমি শাকিবের স্ত্রী, আর এই সন্তান শাকিবেরই !’ সঙ্গে অপু জানান, ‘শাকিব আমার সঙ্গে প্রতারণা করেছে ৷ আমি চাই না, আমার সন্তান বড় হয়ে শাকিবের মতে হোক !’

advertisement

বেশ কয়েক বছর অজ্ঞাতবাসে ছিলেন অপু ৷ সম্প্রতি ফিরেছেন বাংলাদেশে ৷ আর দেশে ফিরেই শাকিবের নামে এই বোমা ফাটালেন অপু ৷ টেলিভিশন সাক্ষাৎকারে অপু জানান, ‘শাকিবকে বিয়ের পর গত বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতায় তাঁদের এই সন্তান হয়।’’ অপু ধর্মান্তরিত হয়ে ইসলাম খান নাম নিয়ে শাকিবকে বিয়ে করার কথা জানান তিনি। বাংলাদেশে চলচ্চিত্র জগতে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে নানা অভিযোগ করেন অপু বিশ্বাস ৷’

advertisement

তবে প্রথমে কিছু না বললেও, শেষমেশ বিতর্কে ইতি টানতে নিজেই দায়িত্ব নিলেন শাকিব ৷ সংবাদ মাধ্যমকে শাকিব জানালেন, ‘কোনও প্রতারণা নয়, অপু আমাপ স্ত্রী ও আব্রাহাম আমারই সন্তান ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
সব শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকের লড়াইয়ে রুদ্র!
আরও দেখুন

তবে এরই মাঝে টুক করে ঢুকে পড়েছেন নায়িকা বুবলি ৷ শাকিবের সঙ্গে সম্প্রতি বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে তাঁকে ৷ শোনা গিয়েছে এই বুবলিকে নিয়েই শাকিব ও অপুর সম্পর্কে ছেদ পড়েছিল ৷ নিজের ফেসবুক ফ্যান পেজে বুবলি জানিয়েছেন, ‘অন্য নায়িকার সঙ্গে শাকিব জুটি বাঁধুক, তা ভালো চোখে দেখতেন না অপু ৷ আর তার জন্যই এরকম কাণ্ড !’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আমি শাকিবের সন্তানের মা’, লাইভ শো-তে নায়ক শাকিবকে আক্রমণ নায়িকা অপুর !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল